দিল্লিকে সবক শেখাতে হিন্দু ও ভারত বিদ্বেষী দলগুলির সঙ্গে বুধে বৈঠকে মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবৈধভাবে ক্ষমতায় আসীন হয়েই হিন্দু নিধন যজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন। তাঁর নেতৃত্বে জঙ্গিদের বেলাগাম সন্ত্রাসে গত চার মাস ধরে বিপন্ন হয়ে পড়েছেন হিন্দুরা। বাড়ি-ঘরে লুঠতরাজ চলছে। হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পুরেছেন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আর এবার হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় কীভাবে দিল্লিকে সবক শেখানো যায় তার রাস্তা খুঁজতে বুধবার হিন্দু ও ভারত বিদ্বেষী দলগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন নব্য রাজাকার বাহিনীর প্রধান তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস আকাদেমিতে ওই বৈঠক বসছে। বৈঠকে স্বঘোষিত ভারত তথা হিন্দু বিরোধী হিসাবে পরিচিত বিএনপি, জামায়াত ইসলামী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাসদ (রব), গণতান্ত্রিক অধিকার পরিষদ, গণতান্ত্রিক ঐক্য মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পাটি, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, জাতীয় নাগরিক কমিটি, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ঐক্যমতে পৌঁছনোর জন্য অনুরোধ জানানো হবে।

চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুকে গ্রেফতার নিয়ে ঘরে-বাইরে খানিকটা হলেও চাপের মুখে রযেছে মোল্লা মুহা্ম্মদ ইউনূস। যদো সেই চাপ কাটাতে ভারত ও হিন্দু বিরোধিতাকে হাতিয়ার করতে চাইছেন মুক্তিযুদ্ধে পাক সেনাদের মদত জোগানো তথা রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক। মঙ্গলবার রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের নেতৃত্বে থাকা পাকিস্তানি গুপ্তচর সংস্থার ‘চর’ হিসাবে পরিচিত ছাত্র জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউনূস। ওই বৈঠকে ভারতের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পড়ুয়াদের অনুরোধ করেছেন। তবে পড়ুয়াদের দিয়েই যে ভারতের বিরুদ্ধে চূড়ান্ত সঙ্ঘাতের রাস্তায় হাঁটা যাবে না, তা বুঝতে পেরে হিন্দু ও ভারত বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ইতিমধ্যেই ইউনূসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কট্টর ভারত বিদ্বেষী এবং রামপালে ভারতের সহযোগিতায় বিদ্যু‍ৎ কেন্দ্র তৈরির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বে থাকা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পৃষ্ঠপোষক তথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আনু মুহাম্মদ। তাঁর কথায়, ‘ভারতের দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ এসেছে। ভারত বিরোধী সব রাজনৈতিক দলের উচিত নিজেদের মধ্যে বিভেদ ভুলে মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানো।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা