সম্ভলে যাওয়ার পথে বাধা রাহুল-প্রিয়াঙ্কাকে, আটকে দেওয়া হল গাজিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগীরাজ্য বড়ই জটিল। এদিন উত্তর প্রদেশের সম্ভলে যাওয়ার পথে আটকে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে। বুধবার সকালে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে গাজীপুর সীমানায় আটকে দেওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কাকে। পুলিশ তাঁদের সম্বলে যেতে বারণ করেছে। এমনকি পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ স্বর্ণমন্দিরে সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি! আততায়ীকে পাকড়াও আমজনতার

এরপর সেখানে পুলিশের তরফ থেকে ভারী ব্যারিকেড করা হয় এবং যানবাহন চেকিং শুরু হয়। ঘটনার প্রসঙ্গে গাজিপুর পুলিশ কমিশনার অজয় কুমার মিশ্র জানিয়েছেন, ‘আমরা গাজিপুর সীমান্তে কোনও গুরুতর জমায়েত হতে দেব না। পুরো এলাকাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ এখানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। সন্ত্রাসী বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, সেই উদ্দেশ্যে আমরা গাজিপুর সীমান্তে ব্যারিকেড তৈরি করেছি।’

আরও পড়ুনঃ ভেস্তে গেল ডাকাতির ছক! ফিল্মি কায়দায় পুলিশের জালে আটক ৩ কুখ্যাত ব্যাঙ্ক ডাকাত

যদিও এই ঘটনা যে রাহুল-প্রিয়াঙ্কাকে আটকানোর জন্য শ্রেফ একটি চক্রান্ত তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। সেই কারণেই সম্ভলে যাওয়ার অনুমতি দেওয়া হল না তাঁদের। বুধবার দিনই সম্ভল আসার পরিকল্পনা করেছিলেন রাহুল। দাদার সফরসঙ্গী হয়েছিলেন প্রিয়াঙ্কাও। প্রসঙ্গত উল্লেখ্য, মন্দির নাকি মসজিদ? মূলত এই বিতর্কের কারণেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সম্ভলে। সেখানে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং সাম্প্রতিক এক আদালতের নির্দেশনায় মুসলিম মসজিদে ফের সার্ভে করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এর ফলস্বরূপ ৪ জন মারা যান এবং বহু মানুষ আহত হয়েছেন। এলাকার পরিস্থিতি পরিদর্শনে আসছিলেন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ। কিন্তু গাজিপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভলে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে যাওয়ার অনুমতি না দেওয়ার কারণ, সেখানে প্রশাসনের পক্ষ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর