বিরূপাক্ষের সাসপেনশনের সিদ্ধান্ত অবৈধ, জানাল IMA

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচার নিয়ে সরব হয়েছিলেন সিপিএম ও নকশালপন্থী জুনিয়র চিকি‍ৎসকরা। আর সেই হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছিল বিরূপাক্ষ বিশ্বাসের নাম। আর জুনিয়র চিকি‍ৎসকদের হুমকির মুখে পড়ে তড়িঘড়ি বিরূপাক্ষকে সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছিল চিকি‍ৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। এবার সেই সাসপেনশনকেই অবৈধ হিসাবে ঘোষণা করে খারিজ করে দিল সর্বভারতীয় আইএমএ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইএমএ’র সর্বভারতীয় সভাপতি চিঠি দিয়ে জানালেন, রাজ্য শাখার এক্তিয়ার নেই কাউকে সাপপেন্ড করার। সেখানেই বিরূপাক্ষের সাসপেনশন প্রত্যাহারের কথা বলা হয়েছে। 

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সকালে অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন রিরূপাক্ষ বিশ্বাস। সেই সঙ্গে ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে শাস্তির তালিকায় উঠে আসে বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম। তার জেরেই স্বাস্থ্য দফতর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে।

পরবর্তীতে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল (IMA)-এর রাজ্য শাখাও বিরূপাক্ষকে সাসপেন্ড করে। পরবর্তীতে দিন কয়েক আগে রাজ্য মেডিকেল কাউন্সিলের বৈঠকে দেখা যায় তাঁকে। তা নিয়ে নতুন করে বিতর্ক মাথা চাড়া দেয়। সেই আবহে সাসপেনশন প্রত্যাহার তুলে নেওয়ায় ডাক্তারদের মনে আরও ক্ষোভের জন্ম নেবে বলেই মত ওয়াকিবহল মহলের।  

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র