চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কয়েক পশলা বৃষ্টির সাথে রাজ্যে হুল ফোটাবে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের

নিজস্ব প্রতিনিধি: ইংরেজি ক্যালেন্ডারে ডিসেম্বর মাস চললেও এখন মিলছে না শীতের দাপট। বারংবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের বৃষ্টি। তবে এখন আর নিম্নচাপের কোন সম্ভাবনা নেই। সেই আবহেই এবার জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, চলতি সপ্তাহ থেকেই রাজ্যে কামড় বসাতে পারে শীত। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কম হতে পারে। তবে সোমবার সকালে আকাশ ছিল অনেকটাই পরিষ্কার। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রির আশেপাশে। ফলে শীতের পরশ থাকলেও আজ কনকনে শীত অনুভব করতে পারবেন না শহরবাসী।

আবহাওয়া দফতর সূত্রে খবর,  আজ তথা সোমবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, এই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি। অর্থাৎ  আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান়্য কিছুটা নামতে পারে। সেই সঙ্গে আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশের আশেপাশে। গতকাল ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। তবে, আজ সোমবার সকালে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ