আগরতলায় হামলার লক্ষ্য নিয়ে বুধবার ‘আখাউড়া সীমান্ত চলো’র ডাক দিল বিএনপি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত বিরোধিতায় কোমর কষে ঝাঁপাল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের পরে এবার ‘ঢাকা থেকে আখাউড়া’ (আগরতলা সীমান্ত) চলোর ডাক দিল বিএনপি’র তিন শাখা সংগঠন। আগামী বুধবার অর্থা‍ৎ ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ওই উস্কানিমূলক রাজনৈতিক কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা লন্ডনে পলাতক তারেক রহমানের নির্দেশেই আগরতলায় হামলা চালানোর লক্ষ্য নিয়ে ওই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বিএনপির ওই কর্মসূচিতে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে আখাউড়া-আগরতলা সীমান্ত। দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়বে।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই ক্ষমতা দখলের গন্ধ পেয়ে পুরোদমে আসরে ঝাঁপিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। আর এ ক্ষেত্রে ভারত বিরোধিতাকে পুঁজি করে পায়ের তলার মাটি শক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানপন্থী হিসাবে পরিচিত দলটি। ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কের অনেকটাই অবনতি ঘটেছে। আর সেই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে আসরে ঝাঁপিয়েছে বিএনপি নেতারা। ইতিমধ্যেই বাংলা-বিহার-ওড়িশাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন  বিএনপির যুগ্ম মহাসচিব তথা কট্টর ভারত বিরোধী হিসাবে পরিচিত রুহুল কবীর রিজভি। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের নামে হামলা চালানোরও পরিকল্পনা নিয়েছিল বিএনপি’র নেতা-কর্মীরা। যদিও পুলিশি বাধায় তা সফল হয়নি।

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমবার (৯ ডিসেম্বর) সকালে ‘ঢাকা-আখাউড়া’ লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত ২ ডিসেম্বর বাংলাদেশে হিন্দুদের উপরে চলা বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। ওই হামলার প্রতিবাদ জানাতেই ‘ঢাকা থেকে আখাউড়া’ (আগরতলা সীমান্ত লাগোয়া) চলোর ডাক দেওয়া হয়েছে বলে বিএনপির যুব সংগঠন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের কোনও নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। বাংলাদেশের মানুষ যে হাতে চুরি পরে বসে নেই তা ভারত সরকার এবং ওই দেশের মানুষকে বোঝাতে ১১ ডিসেম্বর বুধবার ‘ঢাকা থেকে আখাউড়া’ সীমান্ত চলোর ডাক দেওয়া হয়েছে।’

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?