ঘন কুয়াশার কারণে তিন মাসের জন্য বাতিল একাধিক ট্রেন

এবার ঘন কুয়াশার কারণে প্রায় তিন মাসের জন্যে উত্তর-পূর্ব ভারত থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং উত্তর-পূর্ব ভারত থেকে আসা একাধিক ট্রেন বাতিল করল রেল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নভেম্বরের শেষ থেকেই কুয়াশায় মুড়ে রয়েছে গোটা দেশ। কলকাতাতেও পড়েছে তাঁর কোপ। শীত পড়তে না পড়তেই কুয়াশায় ঢেকে গিয়েছে শহর। যদিও ভোর এবং রাতের দিকে কুয়াশা বেশি দেখা যায়। দিনের বাকি সময়টা স্বাভাবিক থাকে। কিন্তু কুয়াশার ফলে সকালের যান চলাচল ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। চারিদিকে দেখা যাচ্ছে না কিছুই। যার ফলে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে।

এবার ঘন কুয়াশার কারণে প্রায় তিন মাসের জন্যে উত্তর-পূর্ব ভারত থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং উত্তর-পূর্ব ভারত থেকে আসা একাধিক ট্রেন বাতিল করল রেল। আর এই নিয়ম বরাদ্দ থাকবে চলতি ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই দিনগুলিতে চলবে না উত্তর-পূর্ব ভারত থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া, উত্তর-পূর্ব ভারত থেকে আসা বেশ কয়েক জোড়া ট্রেন। যার মধ্যে রয়েছে, ডিব্রুগড়- চন্ডিগড় এবং চন্ডিগড়- ডিব্রুগড় এক্সপ্রেস, কামাক্ষ্যা- গয়া, গয়া-কামাক্ষ্যা এক্সপ্রেস।

ডিব্রুগড়- আনন্দবিহার এক্সপ্রেস। এছাড়াও তালিকায় রয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি এক্সপ্রেস। আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লি জংশন যাওয়ার মহানন্দা এক্সপ্রেস। এছাড়াও রয়েছে ডিব্রুগড়- লালগড় এক্সপ্রেস। এদিকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল রোকো আন্দোলনের (বুধবার ১১ ডিসেম্বর) নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি এবং গুয়াহাটি টু নিউ জলপাইগুড়িতে যাওয়া-আসার বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা