‘মা গ্রামের বাড়িতে গেছেন…’  এখনও  মৃত্যুর খবর জানে না  ‘পুষ্পা ২’ পদপিষ্ট ঘটনায় মৃতার কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীকে হারিয়েছেন । এখনও  এক ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই ট্রাজেডির মধ্যেও আল্লু অর্জুনকে কোন দোষারোপ করতে চান না না  ‘পুষ্পা ২’ পদপিষ্ট ঘটনায় নিহত রেবতীর  স্বামী ভাস্কর । সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন স্ত্রী। তবে এই ঘটনার জন্য তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের কোন  দোষ নেই । দয়া করে পুলিশ এই মামলা প্রত্যাহার করে নিক।‘

সেই সঙ্গে  রেবতীর স্বামী আরও জানান, ‘গত ২০ দিন ধরে কোমায় রয়েছেন আট বছরের পুত্র তেজ। মাঝে মাঝে চোখ খুললেও কাউকে চিনতে পারে না । কতদিনে  ছেলে সুস্থ হবে তা আমি    নিজেই জানি না।‘ তবে এখন মায়ের মৃত্যুর খবর জানে না মেয়ে। এই নিয়ে ভাস্কর জানিয়েছেন,’ মেয়েকে বলেছি মা গ্রামের বাড়িতে গেছেন। কী ঘটেছে সে সম্পর্কে তার কোনও ধারণা নেই মেয়ের।‘ একথায় ‘পুষ্পা ২’ প্রিমিয়ারের দিন  পদপিষ্টের ঘটনায়   স্ত্রীকে হারিয়েও আল্লু অর্জুনকে দোষারোপ করতে নারাজ মৃতার স্বামী ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ‘পুষ্পা-২’  বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন তাঁর ছেলে তেজ। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই পদপিষ্টের ঘটনার জন্য অভিনেতা আল্লু অর্জুনকে একরাত জেলেও থাকতে হয়। এই আবহে এবার অভিনেতার বিরুদ্ধে ওঠে মামলা তুলে নেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানালেন মৃতার স্বামী ভাস্কর।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক