ক্রিসমাসে বাঙালি কেন পার্ক স্ট্রিটে হেঁটে বেড়ায়? ইতিহাস জানলে চমকে যাবেন…

Share:

নিজস্ব প্রতিনিধি :  অপেক্ষার অবসান শেষ, আজই সেই শুভদিন। খ্রিষ্টধর্মালম্বীদের বিশ্বাস এই পবিত্র দিনে কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন জেসাস। আবার একাংশ মনে করেন এইদিনেই মা মেরি জানতে পেরেছিল তিনি সন্তান সম্ভবা। চারিদিকে ক্যারোলের সুর আর কেকের গন্ধে মোঁ মোঁ করছে। এদিকে পার্ক স্ট্রিটে জনতার ঢল নেমেছে। বাঙালি-অবাঙালি সকলেই বড়দিনে পার্কস্ট্রিটে হেঁটে বেড়ায়। এককালে বাঙালিরা এই পাড়াকে বলত সাহেব পাড়া। সেই থেকে পার্ক স্ট্রিটের অপর নাম সাহেব পাড়া।

কলকাতাবাসীর কাছে পার্কস্ট্রিট মানেই আনন্দের কিছু মুহূর্ত। পার্কস্ট্রিট ও সংলগ্ন ‘সাহেবপাড়ার’ বিভিন্ন রেস্তোরাঁয় এই সময় উপচে পড়া ভিড় চোখে পড়ার মত। আলোকমালায় সাজানো হয়েছে গোটা এলাকাকে। ইতিহাস বলে, যিশু খ্রিস্টের জন্মদিন পালনের এই রীতি গোড়ার দিকে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

পার্ক স্ট্রিটকে বড়দিনের অন্যতম প্রাণকেন্দ্র বলা হয় কেন : সুদূর অতীতে খ্রিষ্ট ধর্মের প্রসার লাভ করে ইউরোপের বিভিন্ন খ্রিস্টিয় রাষ্ট্র যখন বাণিজ্যের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ দখল আরম্ভ করলো, সেই সময়ে বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রচারকেরাও এই সব দেশে আসতে থাকে এবং যিশুর মাহাত্ম প্রচার ও ধর্মান্তকরণ আরম্ভ করে।  

ষোড়শ শতকে পশ্চিম ভারতে পর্তুগিজ বণিকদের আসা থেকে এ দেশে খ্রিস্টধর্ম প্রচার ভালো ভাবে আরম্ভ হয়। সেটা আরও শক্তপোক্ত হল, ব্রিটিশদের উপনিবেশ তৈরি হওয়ার পর।কলকাতা শহর ছিল ব্রিটিশ উপনিবেশের প্রথম রাজধানী তাই বড়দিন পালন করা এখানে বসবাসকারী ব্রিটিশ রাজকর্মচারী ও ইউরেশিয়ান সম্প্রদায়ের অন্যতম উৎসব হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন : কেন ২৫ ডিসেম্বর দিনটি বড়দিন হিসেবে পালিত হয় ? ৯৯% মানুষ জানে না….

অবশ্য পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর তারিখে খ্রিস্টোৎসব পালনের রীতি প্রচলিত হয়। ব্রাহ্মসমাজের দেখাদেখি প্রথমে হিন্দু ও পরে সর্বসাধারণের মধ্যেও যিশু খ্রিস্টের জন্মদিন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নতুন বছরকে স্বাগত জানাবার অনুষ্ঠান কালক্রমে সর্বজনীন উৎসবে পরিণত হয়।

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!