‘১০৭ বছরের আঙুর বাগান উপহার দিতে চাই’, জেলে বসেই জ্যাকলিনকে বড়দিনের শুভেচ্ছা সুকেশের

আজ আমি তোমাকে এক বোতল ওয়াইন দেব না, খ্রিস্টমাস উপলক্ষে আমি তোমাকে 'ফ্রান্স'-এ একটি সুন্দর আঙ্গুর বাগান উপহার দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটি আর্থিক জালিয়াতি মামলায় এখন জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালে সুকেশ চন্দ্রশেখর মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ আরও একাধিক নায়িকার নাম উঠে আসে। পাশাপাশি জ্যাকলিনের সঙ্গে সুকেশের একাধিক ছবিও ভাইরাল হয়েছে। অভিযোগ, জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুকেশের। এমনকী প্রেমের উপহারস্বরূপ সুকেশের কাছ থেকে জ্যাকলিন কোটি তলার একাধিক উপহারও পেয়েছিলেন। কিন্তু পুলিশ জেরার সময় সবটাই নাকচ করে দেন জ্যাকলিন। তিনি বলেন, সুকেশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। এবং তিনি জানতেন সুকেশ একজন প্রযোজক। সেই পরিচয়েই সুকেশ জ্যাকলিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সুকেশের অপরাধের বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। কিন্তু জ্যাকলিন সুকেশ কাণ্ডে এখনও আইনী ঝামেলায় জড়িয়ে রয়েছেন। যাই হোক না কেন, সুকেশ চন্দ্রশেখর কিন্তু মন থেকে জ্যাকলিনকে ভালবাসেন। মাঝে মধ্যেই জেলে বসেই জ্যাকলিনকে নিয়ে ভালোবাসার চিঠি লেখেন তিনি। তেমনি আজ খ্রিস্টমাস উপলক্ষ্যে জ্যাকলিনকে আবারও চিঠি লিখলেন সুকেশ।

তিনি লিখেছেন, “একে অপরের থেকে আলাদা থাকার পরেও, তোমার সান্তা ক্লজ হওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। বেবি গার্ল, মেরি ক্রিসমাস। আরও একটি সুন্দর বছর একে অপরকে ছাড়াই কেটে গেল। আমাদের আত্মা একে অপরের সঙ্গে সংযুক্ত। তোমাকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি কামনা করি খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে।” তিনি আর বলেন, “আজ আমি তোমাকে এক বোতল ওয়াইন দেব না, খ্রিস্টমাস উপলক্ষে আমি তোমাকে ‘ফ্রান্স’-এ একটি সুন্দর আঙ্গুর বাগান উপহার দেব। সেই স্বপ্নের দেশে আমি তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম। বেবি, তোমার সান্তা আজ তোমার ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করবে। আমি তোমাকে আজ ১০৭ বছরের পুরানো আঙ্গুরের বাগান উপহার দিচ্ছি। তুমি এটা পছন্দ করবে আমি জানি। বাচ্চা মেয়ে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ক্রিসমাস উপহার। আমার প্রতি তোমার ভালোবাসা কখনই শেষ হবেনা। আজ এই সুন্দর অনুষ্ঠানে তোমাকে ছাড়া আমি।”

এখানেই শেষ নয়, জেলবন্দী সুকেশ চন্দ্রশেখর আরও লিখেছেন, “বাবু, আমি আশা করি তুমি বড়দিনের উপহারটি পছন্দ করবে। আমি তোমার হাত ধরে ফ্রান্সে ঘুরে বেড়ানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। বিশ্ব হয়তো ভাববে আমি পাগল। এতে কোনও সন্দেহ নেই যে আমি পাগল। বাবু, আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছ থেকে তিনটি আলিঙ্গন, চুম্বন চাই। আমি তোমাকে বড্ড মিস করছি।”

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?