৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের মাঠের নাম, কী হল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :- কত রেকর্ড, কত উত্থান-পতনের সাক্ষী রয়েছে এই মাঠ। অসংখ্য শিরোপার সাক্ষী রয়েছে এই স্টেডিয়াম। এবার ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ওই ঐতিহাসিক মাঠের নামেরই ঘটল বদল। সান্তিয়াগো বার্নাব্যু থেকে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। স্পেনের সংবাদ মাধ্যম সূত্রে এমন খবরই সামনে এসেছে ।

৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল ১৯৪৭ সালে। ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যুর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ১৯৫৫ সালে। সে হিসেবে ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে।

উল্লেখ্য, বার্নাব্যু প্রায় ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে রিয়াল মাদ্রিদ ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা, ৬টি স্প্যানিশ কাপসহ নানা শিরোপা জিতেছিলেন। ১৯৫৮ সালে মিউনিখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিমান বিধ্বস্ত হয়ে ২৩জন মারা গিয়েছিলেন। অধিকাংশ ছিলেন ফুটবলার। বার্নাব্যু তখন ম্যানইউ’কে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন। অ্যাথলেটিকো মাদ্রিদের পর রিয়াল মাদ্রিদের জার্সি পরা বার্নাব্যুকে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট বলা হয়। তিনি ১৯৭৮ সালে ৮২ বছরে বয়সে মারা যান।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক