মুখে চকোলেট বোমা ভরে আত্মহত্যা ! বীরভূমে যুবকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নতুন বছরের শুরুতেই  চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে। বুধবার সাতসকালে   রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তখনই নজরে আসে  মুখে চকোলেট বোমা ফাটিয়ে  আত্মহত্যা করেছে ওই যুবক । কী কারণে আত্মহত্যা , তা এখন স্পষ্ট নয় । শুরু হয়েছে তদন্ত । স্বাভাবিকভাবেই এই ঘটনায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবক হলেন সুপ্রিয় দাস। তিনি সিউড়ির কলেজপাড়া এলাকার বাসিন্দা। মৃত যুবকের ভাই জানিয়েছেন, ‘দাদার ঘরে গিয়েছিল মা। গিয়ে দেখে  রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দাদা। সঙ্গে সঙ্গে মা চিৎকার করা শুরু করে দেয় । আমরা ঘরে গিয়ে দেখি গায়ে লেপ মুড়ি দেওয়া, গালের দিকে আঘাতের চিহ্ন। খবর দেওয়া হয় পুলিশকে।‘

এই ঘটনা প্রসঙ্গে  পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার  পর মৃতদেহের মুখের ভেতর থেকে চকোলেট বোমের অংশ পাওয়া গিয়েছে। এখান থেকেই মনে করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যা প্রসঙ্গে পরিবারের তরফে কিছু জানান হয়নি । যুবকের মানসিক অবস্থা এবং মৃত্যুর নেপথ্যে কারণগুলি খতিয়ে দেখা হচ্ছে।  তবে আচমকাই সুপ্রিয়ের মৃত্যুর খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা