‘ক্ষমতায় থাকার চেষ্টা করলে হাসিনার মতো পরিণতি হবে’, ‘মোল্লা’ ইউনূসকে হুমকি বিএনপি শীর্ষ নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘জল্লাদ’ মুহাম্মদ ইউনূস। নির্বাচন রুখতে লেলিয়ে দিয়েছেন ‘নব্য রাজাকার’ বাহিনী হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-নেত্রীদের। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনেই ভোট নিয়ে টালবাহানা করার জন্য ‘জল্লাদ’ ইউনূসকে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার দল বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘ভোট না দিয়ে যদি ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে শেখ হাসিনার মতোই করুণ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের। নেড়ি কুত্তার মতো ল্যাজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে প্যারিসে রক্ষিতার কাছে আশ্রয় নিতে হবে।’

এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলশহরের বিপ্লব উদ্যানে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই সমাবেশে অন্তর্বর্তী নির্বাচন নিয়ে মোল্লা ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন। দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে। ভোট নিয়ে কেউ ছেলেখেলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে। এখানে অন্য কোনও কিছু করার নেই।’ নব্য রাজাকার বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুখ্যাত জঙ্গি নেতা-নেত্রীদের কটাক্ষ করে বিএনপি শীর্ষ নেতা বলেন, ‘আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি। আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে চাচ্ছে। আন্দোলন কী হাইজ্যাক করার মতো বিষয়? আন্দোলন কি এমন জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন? বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পোষ্যভৃত্য জল্লাদ ইউনূস সরকারের তথাকথিত সংস্কারের নামে স্বজনপোষণের সমালোচনা করে আমীর খসরু বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদ সরকারের হাতে তুলে দেওয়া। এর বাইরে আর কোনও দায়িত্ব নেই। আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে। অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরা যত সংস্কার প্রয়োজন তা করবেন।’ 

 

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ