আমেরিকার স্পিকার পদে পুনর্নির্বাচিত,শেষ হাসি হাসলেন ট্রাম্প-সমর্থিত মাইক জনসনই

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের মাইক জনসন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে নির্বাচিত হলেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার(৩ জানুয়ারি) কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন জনসন। এই পদে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন ও শুভকামনা পেয়েছেন। ভোটাভুটিতে ২১৮ ভোট পেয়ে জয়ী হন তিনি। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো ডেমোক্র্যাট প্রার্থী পেয়েছেন ২১৫টি ভোট।

প্রথম দফায় রিপাবলিকান দলের তিন আইনপ্রণেতা জনসনের বিপক্ষে ভোট দেওয়ায় মাঝখানে আটকা পড়ে থাকে তাঁর স্পিকার পদে বহাল থাকা। এছাড়া কোন প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোটাভুটি। এরপরই ভোটে জয়লাভ করেন জনসন। ভোটাভুটির সময় নিজেদের ভোট জনসনকেই দেন রিপাবলিকান ওই আইনপ্রণেতারা।

উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে স্পিকার হিসেবে জনসনকে সমর্থন করেছিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে রিপাবলিকান শিবিরে বিভক্তি দেখা দেয়। প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান সদস্য জনসনের নেতৃত্বের বিরোধিতা করতে থাকেন। এতে বেশ মুশকিলে পড়ে যান ট্রাম্প। অবশেষে সেই জনসন ভোটে জিতে স্পিকার হলেন।

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা