দিল্লিতে ৪০০ স্কুলে বোমা হামলার হুমকির ঘটনায় আরও এক নাবালক পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে  ৪০০ টি স্কুলে বোমা হামলার হুমকির ঘটনায় সামনে এল বড় তথ্য। দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে, এই বোমা হামলার হুমকির পিছনে রয়েছে এক  নাবালক । সে তার ল্যাপটপ এবং মোবাইল থেকে স্কুলগুলিতে ভুয়ো  হুমকি পাঠিয়েছে।  ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । 

এই প্রসঙ্গে দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে, নাবালকের পরিবারের সঙ্গে একটি এনজিওর যোগাযোগ রয়েছে। আর সেই এনজিও আফজাল গুরুর ফাঁসির বিরোধীতা করেছিল । বলা বাহুল্য, পার্লামেন্টে আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন আফজাল। তাই এই বোমা হামলার হুমকির সঙ্গে এনজিও কতটা যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

দিল্লি-বিশেষ পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) মধুপ তিওয়ারি বলেছেন, ‘১৪ ফেব্রুয়ারি থেকে স্কুলগুলিতে ক্রমাগত ই-মেলে  ভুয়ো বোমার হুমকি  আসছে। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি। আর তাতে উঠে আসে এই নাবালকের নাম। এক সঙ্গে ২৫০ টি স্কুলে যে মেইল ​​পাঠানো হয়েছিল তার পিছনেও হাত ছিল এই নাবালকের । আইনশৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে কেউ ইচ্ছাকৃতভাবে  নাবালককে ব্যবহার করছে  কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে ।‘ বলা বাহুল্য, বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকির খবর সামনে আসছিল। এর ফলে আতঙ্কিত ছিলেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। কিছু দিন আগে এই ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। এই আবহে এবার বোমা হামলার হুমকি নাম জড়াল এক নাবালকের । 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে