চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুঃসংবাদ ! হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই প্রিয়জনকে হারালেন মনু ভাকের

নিজস্ব প্রতিনিধি : ঘোর দুঃসংবাদ নেমে এল মনু ভাকেরের পরিবারে। হরিয়ানার দাদরিতে মর্মান্তিক দুর্ঘটনায় ২ প্রিয়জনকে হারালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার। পথ দুর্ঘটনায় মৃত্যু হল মনুর দিদা ও মামার।

রবিবার(১৯ জানুয়ারী)সকালে দাদরির মহেন্দ্রগড় বাইপাসের উপর এই দুর্ঘটনাটি ঘটে। মনুর মামা ও দিদা একটি স্কুটিতে চেপে বাইরে বেরিয়েছিলেন। আচমকাই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মনুর মামা এবং দিদার।

পুলিশ জানিয়েছে, মনুর আত্মীয়দের স্কুটিটিকে একপ্রকার পিষে দিয়েছে ঘাতক গাড়িটি। অনুসন্ধান চলছে। এখনও পর্যন্ত গাড়ির ও চালকের সন্ধান পাওয়া যায় নি। আপাতত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথামিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতি দূর্ঘটনার মূল কারণ। এর জেরেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা এই নিয়েও সংশয় রয়েছে।

উল্লেখ্য,মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন মনু। বিতর্কের পর মনুর জয়ে খুশির হাওয়া ছিল পরিবারে। আনন্দের এই রেশ হয়তো এখনও কাটে নি। এর মধ্যেই ভয়ঙ্কর শোকের ছায়া নেমে এল মনুর পরিবারে।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ