প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, অ্যাটকিনসনের পরিবর্তে দলে স্মিথ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। আর ওই ম্যাচের ২৪ ঘন্টা আগেই শুক্রবার দল ঘোষণা করে দিল সফরকারীরা। ইডেন ম্যাচের দলে একটাই পরিবর্তন ঘটেছে গাস অ্যাটকিনসনের পরিবর্তে দলে এসেছেন উইকেটরক্ষক জেমি স্মিথ।

গত বুধবার (২২ জানুয়ারি) ইডেনে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে সাত উইকেটে হার শিকার করতে হয়েছিল জস বাটলারদের। প্রথমে ব্যাট করে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা। একমাত্র বুক চিতিয়ে লড়াই করেছিলেন অধিনায়ক জস বাটলার। তিনি ৬৮ রান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। বিধ্বংসী ব্যাটিং করেছিলেন টিম ইন্ডিয়ার তরুন ওপেনার অভিষেক শর্মা।

সিরিজে সমতা ফেরাতে হলে শনিবার ভারতের বিরুদ্ধে জিততেই হবে জস বাটলারদের। যদিও প্রথম ম্যাচে গো-হারার পরেও টিম ইন্ডিয়াকে তেমন সমীহ করতে চাইছেন না ইংলিশরা। তবে দলে এক পরিবর্তন করেছেন বাটলাররা। গাস অ্যাটকিনসনের পরিবর্তে নেওয়া হয়েছে জেমি স্মিথকে। যদিও তার খেলার সম্ভাবনা কম। উইকেটের পিছনে ফিল সল্টকেই দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে অ্যাটকিনসনের পরিবর্তে প্রথম একাদশে ঢুকতে চলেছেন ব্রাইডন কার্স। অর্থাৎ, এক জোরে বোলারের পরিবর্তে অন্য এক জোরে বোলার আসছেন প্রথম একাদশে। প্রথম ম্যাচে ২ ওভার বল করে ৩৮ রান দিয়েছিলেন অ্যাটকিনসন। তাঁর উপর আর ভরসা রাখতে পারছেন না কোচ ব্রেন্ডন ম্যাকালাম।

ইংল্যান্ডের প্রথম একাদশ:  জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প