চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৪ সেকেন্ডের ভিডিওতে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণি

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঢালিউডের আলোচিত নাম পরীমণি, তবে তিনি পেশাগত জীবনের তুলনায় ব্যক্তিগত জীবনে বেশি চর্চিত। তবে এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে এলেন পরীমণি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। কখনও বাচ্চাদের ছবি-ভিডিও,আবার কখনও কাজের নানা ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ঢাকাই নায়িকা। তবে এবার সবকিছুর বাইরে গিয়ে লাস্যময়ী অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন পরীমণি। ১৪ সেকেন্ডের এই ভিডিওতে পরীমণিকে দুষ্টু ভঙ্গিতে দেখা যাচ্ছে। একটা লাল টি শার্ট পরে রয়েছেন নায়িকা। তাঁর গলায় ঝুলছে ক্যামেরার ফিতা। নিজের মুঠোফোনে সেলফি ভিডিও নিয়েছেন পরী।

অভিনেত্রীর পরে থাকা লাল টি শার্টের ওপর লেখা ছিল- ‘ওহ উইকেন্ড, আই মিস ইউ’। টিশার্টের সেই লেখাটির উপর বারবার হাত বুলিয়ে ভক্তদের দেখানোর চেষ্টা করছিলেন তিনি। আর ক্যামেরায় মোহনীয় চাহনিতে পোজ দিয়েছেন অভিনেত্রী, যা দর্শকের নজর কেড়েছে। সঙ্গে বয়ে গিয়েছে মন্তব্যের ঝড়। ১২ ঘণ্টার মধ্যে ভিডিওতে প্রতিক্রিয়া এসেছে প্রায় ২৫ হাজারেরও বেশি, মন্তব্য করেছেন তাঁর প্রায় ৬ হাজারের বেশি অনুরাগী! পরীর উষ্ণ ভঙ্গির ছটায় মুগ্ধ হয়েছেন ভক্তরা। তবে পরীমণির উষ্ণ ভঙ্গির ছবি ভিডিও এই প্রথম ভাইরাল হয়নি। ঢালিউডের সবথেকে সাহসী অভিনেত্রী পরীমণি।

 

তাঁর খোলামেলা পোশাকের ছবি প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে কিছুদিন আগেই ঢাকা ক্লাবের বোর্ড সদস্য নাসির উদ্দিনের করা খুন, হুমকির মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছিল। তবে তার একদিন পরেই তিনি জামিনে মুক্তি পেয়ে যান। এছাড়াও অভিনেত্রীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও রয়েছে। যার জন্যে কয়েকদিন জেলও খাটতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান পরীমণি। এছাড়াও অভিনেত্রীর বিবাহিত জীবনও নানা সময়ে সংবাদের শিরোনাম হয়। যদিও পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে অনেকদিন আগেই দাম্পত্য শেষ হয়েছে পরীমণির। ছেলেকে একাই মানুষ করছেন তিনি। সদ্য একটি মেয়েও দত্তক নিয়েছেন তিনি। এদিকে আবার পরীমণির জামিনদার হিসেবে শেখ সাদী নামে এক তরুণকে প্রায়শই অভিনেত্রীর পাশে থাকতে দেখা যায়। তাকে নিয়ে নানা মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরী। সেই সূত্রেই তরুণের সঙ্গে পরীমণির এখন প্রেমের গুঞ্জন উঠেছে! তবে এখন তিনি ছেলে পদ্মকে নিয়ে ঘুরতে গিয়েছেন। সেখান থেকেই বিতর্কিত অভিনেত্রী সম্প্রতি তাঁর এই ভিডিওটি শেয়ার করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ