আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাল হয়নি অঙ্ক পরীক্ষা ! মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ অঙ্ক পরীক্ষা ভালো হয়নি । তাই মনখারাপ ছিল ছাত্রের । এরপরেই রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিংলার নারাথা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায়  উদ্ধার হল তাঁর দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । ইতিমধ্যেই নিহত পরীক্ষার্থীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । 

নিহত মাধ্যমিক পরীক্ষার্থী নাম শুভম দুয়ারী। এদিন সকালে তাঁর মা প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজায় তালা ঝুলছে । এরপর পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকতেই তিনি দেখেন শুভমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।  অনেক ডাকাডাকির পর দরজা না খুললে সন্দেহ হয় । প্রতিবেশীরাই  দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে শুভমের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। কিন্তু কী কারণে আত্মহত্যা তা এখন সামনে আসেনি । সেইসঙ্গে মেলেনি সুইসাইট নোট । 

শুভমের মা জানিয়েছেন, ‘মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছিল। তাতে বেশ হতাশায় ছিল শুভম।’ বাগনাবাড় হাইস্কুলের প্রধান শিক্ষক অজয়কুমার দেবনাথ তাঁর ছাত্রের এই খবরে খুবই অবাক । তাঁর কথায়,’ শুভম স্কুলে প্রথম ২০-এর মধ্যে থাকত। শুনলাম ওঁর  অঙ্ক পরীক্ষা আশানুরূপ হয়নি। সেইজন্য  মন খারাপ ছিল।’ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষা ভালো না হওয়ায় শুভম আত্মহত্যা করেছে। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । 

Published by:

Share Link:

More Releted News:

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক, সভা থেকে রোড–শো আটকাতে তিনজন কমিশনের অবজার্ভার দক্ষিণে

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ