মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা, রাজ্য জুড়ে জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্বাভাস ছিল আগেই । সেইমত বৃহস্পতিবার মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা। সেইসঙ্গে একাধিক জেলাতেও শুরু হয়েছে বৃষ্টি । সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাঁকুড়া-বর্ধমান জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড়-বজ্রপাতের আশঙ্কা রয়েছে । এদিন  কলকাতাতেও সাড়ে দশটা থেকে ছিটেফোঁটা শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে। তাই রাস্তায় বেড়লে ব্যাগে ছাতা রাখতে ভুলবেন না । 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম বর্ধমানের পানাগড় জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি।  সঙ্গে শিলাবৃষ্টি।  রাজ্যে জারি হয়েছে কমলা-হলুদ সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়াই বজায় থাকবে। তার আগে হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার(২০ ফ্রেবুয়ারি)শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলি জেলাতে।কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আবহাওয়া অনেকটা একই রকম থাকবে । উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর সঙ্গে হালকা তুষারপাতের হতে পারে । তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত।বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সোমবার পর্যন্ত। একথায় বলা যায়, গোটা রাজ্য জুড়ে জারি বৃষ্টির পূর্বাভাস । 

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন