মাধ্যমিক শেষ হতেই বই কুচি কুচি করে ছিঁড়ে সেলিব্রেশন, তাজ্জব শিক্ষামহল

তবে শুধু আলিপুরদুয়ার নয়, বীরভূম, উত্তর ২৪ পরগনা, মালদা, এমনকী কলকাতার বাগুইআটি-সহ বিভিন্ন জেলার একাধিক স্কুলের বাইরেই এমন দৃশ্যই ফুটে উঠল ভিডিওতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাজ্জব কি বাত! জীবনের প্রথম পরীক্ষা শেষ হতেই বই কুটিকুটি করে ছিঁড়ে সেলিব্রেশন ছাত্রদের, যা দেখে রীতিমতো হতবাক শিক্ষকরা। আসলে জীবনে প্রথম পরীক্ষা শেষের পরে উচ্ছ্বাস প্রকাশ নতুন কিছু নয়। মাত্র শেষ হয়েছে মাধ্যমিক। প্রায় ৩ মাসের অপেক্ষা, তারপরে রেজাল্ট। আপাততঃ ভবিষ্যতের পরিকল্পনা। তবে জীবনের প্রথম পরীক্ষা শেষ হওয়ার মজাটাই আলাদা। এক একজন এক এক ভাবে সেলিব্রেশনে মত্ত, কিন্তু তা বলে বই ছিঁড়ে সেলিব্রেশন? এটা কেমন ভাবনা? হ্যাঁ, গতকাল এমনটাই ঘটল আলিপুরদুয়ার জেলার একটি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। গতকাল Additional পরীক্ষা দিয়ে শেষ হয়েছে মাধ্যমিক। আর পরীক্ষা শেষের পরেই বই–খাতা ছিঁড়ে কুচি কুচি করে সেগুলো রাস্তায় উড়িয়ে দেদার সেলিব্রেশন করল পড়ুয়ারা! হ্যাঁ, সেই দৃশ্যই ভাইরাল।

তবে শুধু আলিপুরদুয়ার নয়, বীরভূম, উত্তর ২৪ পরগনা, মালদা, এমনকী কলকাতার বাগুইআটি-সহ বিভিন্ন জেলার একাধিক স্কুলের বাইরেই এমন দৃশ্যই ফুটে উঠল ভিডিওতে। যেখানে স্পষ্ট বই ছিঁড়ে উল্লাস করছে একদল মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর এতেই বিতর্ক তুঙ্গে, অনেকের মনেই প্রশ্ন, এ কেমন উল্লাস? যে বই মাধ্যমিক পরীক্ষার কাণ্ডারি, যে বইগুলি পড়ে পরীক্ষা দিল ছাত্ররা, সেগুলি ছিঁড়ে সেলিব্রেশন? বইয়ের প্রতি ন্যূনতম সম্মান থাকবে না? তবে এর কারণ হিসেবে এক একজন মাধ্যমিক পরীক্ষার্থী এক এক রকম যুক্তি দেখিয়েছে। আলিপুরদুয়ারের একজন শিক্ষার্থী বলেছে, তাঁর বন্ধুরা বই ছিঁড়লেও সে ছেঁড়েনি। কিন্তু তাঁর বন্ধুরা হয়তো মনে করেছে, মাধ্যমিকে বসলেই পাশ করা যায়। তাই আর বই রেখে আর লাভ কী, এমনটা ভেবেছে। আবার বারাসতের এক ছাত্র বলেছেন, বই রেখে লাভ কী।

টুকতেই তো পারা গেল না, এত কড়া গার্ড ছিল। ছাত্রদের মুখে এমন ব্যাখ্যা শুনে রীতিমতো তাজ্জব শিক্ষামহলও। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভানেত্রী মমতা রায় জানিয়েছেন, ‘যারা এই কাজ করেছে, তাদের সঙ্গে বইযের কোনও সম্পর্ক ছিল না, সারাক্ষণই মোবাইলে মত্ত থাকত তারা। আর এখন মাধ্যমিকের জন্যে ছাত্রছাত্রীদের ভরসা বই নয়, প্রাইভেট টিউশনের রেডিমেড নোটস। আসলে ক্লাস নাইন পর্যন্ত পাশ–ফেল ছাড়াই বিনা বাধায় একের পর এক ক্লাসে উতরে গিয়েছে শিক্ষার্থীরা। তাই হয়তো তাঁরা এতটাই বিরক্ত যে, বইগুলোকে ‘শত্রু’ মনে করছে। অন্যদিকে আরেক শিক্ষাবিদ ঘটনাটিকঝ ‘অতীব নিম্নরুচি’র পরিচয় বলেই মনে করেছেন।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?