১২ ও ১৩ বছরের ফিলিস্তিনি শিশুকে গুলিতে ঝাঁঝরা করল ‘জল্লাদ’ ইজরায়েলি সেনারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজা ও পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে ‘জল্লাদ’ ইজরায়েলি সেনারা। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পশ্চিম তীরে ইজরায়েলি সেনারা দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক। নিহতরা হল হেবরনের বাসিন্দা আয়মান নাসের আল-হায়মুনি এবং জেনিনের বাসিন্দা রিমাস আল-আমুরি। এর মধ্যে আয়মান নাসেরের বয়স ১২ আর রিমাসের ১৩। দুই নিরীহ শিশুকে কেন গুলি করে মারা হল তার কোনও কারণ জানায়নি ইজরায়েলি সেনাবাহিনী।

কাতারের রাজধানী দোহায় গত ১৫ জানুয়ারি ৪২ দিনের জন্য যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইজরায়েল সরকার। কিন্তু ওই যুদ্ধবিরতি চলার সময়েও পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ডে দফায়-দফায় হামলা চালিয়েছে জল্লাদ ইজরায়েলি সেনারা। পশ্চিম তীরে ইজরায়েলি তিন বাসে বিস্ফোরণের পরেই ফিলিস্তিনিদের বাসস্থান গুঁড়িয়ে দেওয়ার জন্য ইজরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেই নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করে ফিলিস্তিনি নিধন যজ্ঞে ঝাঁপিয়েছে ইজরায়েলি সেনারা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ‘গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হেবরনের দক্ষিণে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ১২ বছরের আল-হায়মুনিকে লক্ষ্য করে গুলি চালায় ইজরায়েলি সেনারা। সেই গুলি পেটে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে আল-হায়মুনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’ অন্যদিকে, শুক্রবার বিকেলে জেনিনে নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল আল-আমুরি। আচমকাই একটি সাঁজোয়া গাড়ি থেকে আমুরির বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ইজরায়েলি সেনারা। পাঁচটা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আল-আমুরি।

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব