খুন নাকি আত্মহত্যা ! হোটেলে বান্ধবীর সঙ্গে রাত কাটানো পরই যুবকের রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বান্ধবীর সঙ্গে হোটেলে রাত কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের । হোটেলের ঘর থেকে উদ্ধার হল  দেহ । এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুরের মুড়াগাছা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তবে কী করে যুবকের মৃত্যু হল তা এখন স্পষ্ট নয় । দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । শুরু হয়েছে তদন্ত । 

নিহত যুবক হলেন ব্যারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল । হোটেল সূত্রে খবর, সোমবার বিকেলে চেক ইন করেন তাঁরা দুজনে। কিছুক্ষণ পর বাবুলের বান্ধবী হোটেল থেকে বেরিয়ে যায়। তা দেখা মাত্রই কর্মীরা জানতে চান ওই মহিলা কি চেক আউট করবেন? মহিলা উত্তরে জানিয়ে দেন, না।  সেইসঙ্গে যুবতী জানিয়ে দেন ঘর এখনই ছাড়ছেন না। কিছু সময়ের পর তিনি আবার ফিরে আসবেন । কিন্তু এরপর আর হোটেলে ফেলেননি ওই মহিলা । 

এক হোটেল কর্মী জানিয়েছেন, পরের দিন সকালে চেক আউটের সময় হয়ে যাওয়ায় বাবলু নামে ওই যুবককে ডাকতে যান  কর্মীরা ।  অনেক ডাকাডাকি করার পর দরজা  তিনি  খোলেননি। দরজা ভাঙতেই তাঁরা দেখতে পান বাবলু মণ্ডল উপুড় হয়ে পড়ে রয়েছেন, মুখ থেকে ফেনা বেরচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে ।  তারা আসতেই যুবকের দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । তবে বাবুল খুন নাকি আত্মঘাতী হয়েছেন তা এখন স্পষ্ট নয় । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।  

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী