আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেহ উদ্ধারের ৯ দিন আগে মৃত্যু হয়েছে অস্কারজয়ী অভিনেতা এবং তাঁর স্ত্রীর, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টির বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা জিন হ্যাকম্যান এবং তাঁর স্ত্রী তথা ধ্রুপদী পিয়ানো বাদক বেটসি আরাকাওয়ার (Gene Hackman, Wife Betsy Arakawa) দেহ। তাঁদের রহস্যজনক মৃত্যু নিয়ে রীতিমতো স্তব্ধ গোটা হলিউড। কীভাবে তাঁদের মৃত্যু হল, আদেউ তাঁরা আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, সবটাই এখন রহস্যজনক। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছেন। তদন্ত সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধারের প্রায় ৯ দিন আগে মৃত্যু হয়েছে কিংবদন্তি অভিনেতা এবং তাঁর স্ত্রীর। যদিও ময়নাতদন্ত এবং টক্সিকোলজি রিপোর্ট এখনও বিচারাধীন।

১৯৯১ সালে বিয়ে হয়েছিল জিন হ্যাকম্যান এবং বেটসির। প্রায় ৩৩ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ছিল তাঁদের। গত ২৬ ফেব্রুয়ারী বিকেলে বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় তারকা দম্পতির দেহ। তাঁদের বাসভবনের পৃথক কক্ষে মৃতদেহগুলি পাওয়া যায়, তাঁদের পাশাপাশি তাঁদের পোষ্য কুকুরকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু তাঁদের কীভাবে মৃত্যু হল, সেই রহস্যভেদ করতে এখনও কয়েক মাস লাগতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে প্রাথমিক অনুমান, কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হতে পারে। কিন্তু যদি কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে, তাহলে তাঁদের বাড়ির আশেপাশের অনেকের মৃত্যু হতে পারে, কিন্তু তেমন কোনও ইঙ্গিত মেলেনি। তবে সূত্রের খবর, অভিনেতার স্ত্রীর মৃতদেহর পাশে ডিল্টিয়াজেম, টাইলেনল এবং থাইরয়েডের মতো কিছু ওষুধ পড়েছিল। তবে সবটাই এখনও তদন্তাধীন।

আরও পড়ুনঃ বাড়ি থেকে মিলল সস্ত্রীক অস্কার জয়ী অভিনেতার দেহ, খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ

৯৫ বছর বয়সী জিন হ্যাকম্যান দু’বার আকাডেমি পুরস্কার জিতেছেন। তিনি দ্য ফ্রেঞ্চ কানেকশন (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) ছবিতে তার ভূমিকার জন্য অস্কার জিতেছিলেন। বর্ণাঢ্য কর্মজীবন জুড়ে, তিনি ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭), ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’ (১৯৭০) এবং ‘মিসিসিপি বার্নিং’ (১৯৮৮) সহ আরও বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন। হ্যাকম্যান, ‘সুপারম্যান’ (১৯৭৮) এবং ‘সুপারম্যান II’-তে লেক্স লুথরের চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন, পাশাপাশি ‘দ্য কনভার্সেশন’ (১৯৭৪), ‘হুসিয়ার্স’ (১৯৮৬), ‘দ্য রয়েল টেনেনবামস’ (২০০১) এবং ‘এনিমি অফ দ্য স্টেট’ (১৯৯৮) এর মতো ছবিতে তার ভূমিকার জন্যও সুপরিচিত ছিলেন। তার শেষ অন-স্ক্রিন উপস্থিতি ছিল ২০০৪ সালে ‘ওয়েলকাম টু মুসপোর্ট’ ছবি।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা, ঝড়ের বেগে ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ