সিকিমে পা রাখলেই পর্যটকদের গুনতে হবে অতিরিক্ত টাকা, জানেন কী ‘এন্ট্রি ফি’ কত?

Share:

নিজস্ব প্রতিনিধি : সিকিমে পা রাখলেই এখন থেকে পর্যটকদের গুনতে হবে বাড়তি টাকা। মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। সিকিম রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সিকিমের পর্যটন ব্যবসা নথিভুক্তকরণ নীতির অধীনে এই বাড়তি টাকা আদায় করা হবে। কেউ যদি এই নির্দেশ না মানে তবে তাকে সিকিম ভ্রমণ করতে দেওয়া হবে না।

এই নিয়ে সিকিম প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন,পর্যটকেরা যখন হোটেলে চেক-ইন করবেন, তখন তাঁদের প্রত্যেককেই মাথাপিছু ৫০ টাকা করে বাড়তি টাকা দিতে হবে। তবে পাঁচ বছরের কমবয়সিদের জন্য কোনও টাকা দিতে হবে না।হোটেল কর্তৃপক্ষ সেই টাকা রাজ্যের পর্যটন দফতরে জমা করবেন। পর্যটকদের দেওয়া বাড়তি এই টাকা সিকিমে পর্যটনের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। যাতে পরবর্তীতে সিকিমকে জনসম্মুখে আরও আকর্ষণীয় করে তোলা যায়।

ওই আধিকারিক আরও জানিয়েছেন ৫০ টাকার বিনিময়ে এক জন পর্যটক ৩০ দিন পর্যন্ত সিকিমে থাকতে পারবেন।৩০ দিন পার হয়ে গেলে তাঁকে আবার ৫০ টাকা দিয়ে বুক করতে হবে। হোটেলে চেক ইনের সময়ে নিয়ম মেনে মাথা পিছু ৫০ টাকা ‘এন্ট্রি ফি’ দিতে হবে।, তবেই গোটা একমাস আপনি সিকিমের যত্রতত্র ঘুরতে পারবেন।

উল্লেখ্য,হিমালয়ের কোলে থাকা ছোট্ট সিকিমের সৌন্দর্য়ের টানে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটকেরা।এখানকার অর্থনীতি পর্যটন নির্ভর।অধিকাংশ মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে পর্যটন ব্যবসা। যদিও বাংলা-সিকিম যাতায়াত এখন অনেক সহজ।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা