আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মিঠাই’ শীর্ষে থাকলেও স্টার জলসার কাছে হার জি-বাংলার

নিজস্ব প্রতিনিধি: মনোহরার জাদুতে এখনও মজে আমবাঙালি। তাই বছরের শুরুতেও মিঠাই রয়েছে শীর্ষে। জি বাংলার এই ধারাবাহিক বাঙালি দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। তাই শুরু থেকেই মিঠাইকে অনেক আদর দিয়েছে বাঙালি মা-বোন ও কাকিমারা। বছর ঘুরলেও সেরার সেরা মিঠাই। কিন্তু বছরের শুরুতেই জোর টক্কর লেগেছে জি বাংলা ও স্টার জলসার মধ্যে। রেটিং-এর ওঠানামাতে দুই চ্যানেলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। দুই চ্যানেলের ধারাবাহিক মাত্র কয়েক পয়েন্টের নিরিখে লড়াই চালাচ্ছে। কিন্তু সবার উপরে একাই দাঁড়িয়ে রয়েছে মিঠাই। সৌমিতৃষা কুণ্ডু ও পর্দার ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের অনস্ক্রিন রসায়নেই মজে আমবাঙালি।

রেটিং-এর নিরিখে, জি বাংলার ‘অপরাজিতা অপু’র আশেপাশেই রয়েছে স্টার জলসার ‘মন ফাগুন’। ‘সর্বজয়া’র ঠিক পরেই রয়েছে ‘ধুলোকণা’। আর ‘মিঠাই’ শীর্ষে থাকলেও লড়াই চালাচ্ছে ‘খুকুমণি হোম ডেলিভারি’। চলতি সপ্তাহের রেটিং-এ ১১.০ পয়েন্টে শীর্ষে রয়েছে ‘মিঠাই’। তারপরেই লড়াই চালিয়ে ‘বিহান’-এর বউ ‘খুকুমণি’ এখন ‘মিঠাই’-কে চ্যালেঞ্জ জানাচ্ছে। ১০.২ পেয়ে দ্বিতীয় ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই ধারাবাহিকে এখন বিয়ে পর্ব চলছে। পিছিয়ে নেই ‘উমা’, বিয়ের পর্ব শুরু হতেই ‘উমা’ রেটিং উঠতে শুরু করেছে। ক্রিকেটার আলিয়া বোসকে দাঁড় করিয়ে যোগ্য সম্মান দেওয়ার জন্য ‘উমা’র সিঁথিতে সিঁদুর পড়িয়েছেন ‘অভিমুন্য আচার্জ’ ওরফে নীল। তাই গত সপ্তাহের রেটিং তৃতীয় স্থানে ‘উমা’। ৯.৩ পেয়ে তৃতীয় স্থানে ‘উমা’।

চতুর্থ স্থানে ‘খেলাঘর’। প্রাপ্ত নম্বর ৮.৯, ফের টানটান উত্তেজনা শুরু হয়েছে এই পর্বে। পূর্ণা-শান্টুর জাদু ফের কাজ করেছে দর্শকমনে তাই রেটিং হু হু করে এগিয়ে যাচ্ছে ‘খেলাঘর’। পঞ্চম স্থানে রয়েছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের মাল্টি তারকা ধারাবাহিক ‘গাঁটছড়া’। পেয়েছে ৮.৪ নম্বর। গৌরব-শোলাঙ্কি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, অনুরাধা, জুন মালিয়ার মত তারকাদের নিয়ে যাত্রা শুরু করে ভালোই ফল করছে ‘গাঁটছড়া’। চ্যানেলের লড়াইয়ে অবশ্য স্টার জলসা এগিয়ে। জি বাংলার একা মিঠাই লড়াই চালালেও স্টার জলসার সমস্ত ধারাবাহিক ভালো ফল করায় পেয়েছে ৭৪৬ পেয়ে প্রথম স্থান দখল করেছে তারা। জি বাংলা পেয়েছে ৫৮৬। এবার সামনের সপ্তাহের দিকেই নজর রয়েছে দর্শকের।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ