বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন পর বক্স অফিসে বড়সড় স্বস্তির মুখ দেখলেন অক্ষয় কুমার। তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির মাত্র ৮ দিনের মধ্যেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। প্রিয়দর্শনের পরিচালনায় তৈরি এই হরর-কমেডি ছবিটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, এই সাফল্যের হাত ধরে ১০০ কোটির ক্লাবে নতুন রেকর্ডও গড়লেন অক্ষয়। এই মুহূর্তে সলমন খানকে পিছনে ফেলে সর্বাধিক ১০০ কোটির ছবির তালিকায় এগিয়ে গেলেন তিনি। 

গত এক সপ্তাহ ধরে সিনেমা হলে জমজমাট ব্যবসা করছে ‘ভূত বাংলা’। বহুদিন পর প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের জনপ্রিয় জুটি বড়পর্দায় ফিরতেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যায়। কমেডি, রহস্য আর বিনোদনের মিশেলে তৈরি এই ছবিকে দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, সপ্তম দিনে ছবিটি ৬.৫৫ কোটি টাকা আয় করে। ফলে প্রথম সাত দিনে মোট সংগ্রহ দাঁড়ায় ৯৬ কোটি টাকা। শুক্রবার দ্বিতীয় সপ্তাহ শুরু হতেই ছবির আয় আরও বাড়ে। অষ্টম দিনে ৬ থেকে ৭ কোটি টাকার ব্যবসা করে ‘ভূত বাংলা’, যার ফলে মোট নেট সংগ্রহ ১০২ কোটি টাকা ছাড়িয়ে যায়।  

আরও পড়ুন: ৫০ বছরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান রাজ শর্মা, শোক প্রকাশ বীর দাসের

এই সাফল্য অক্ষয় কুমারের কেরিয়ারে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি তাঁর প্রথম নন-ফ্র্যাঞ্চাইজি একক ছবি যা ১০০ কোটির গণ্ডি পার করল। গত কয়েক বছরে একাধিক ছবির ব্যর্থতার পর ‘ভূত বাংলা’ অক্ষয়ের জন্য বড় কামব্যাক হিসেবেই দেখা হচ্ছে। বলিউডের ১০০ কোটির ক্লাবের দৌড়ে এতদিন অক্ষয় কুমার ও সালমান খান সমানে সমান ছিলেন। দু’জনেরই ১৮টি করে ছবি এই মাইলস্টোন স্পর্শ করেছিল। তবে ‘ভূত বাংলা’র সাফল্যের ফলে অক্ষয়ের ঝুলিতে এখন ১৯টি ১০০ কোটির ছবি। ফলে এই তালিকায় তিনি এখন এগিয়ে গেলেন সলমন খানের থেকে। ট্রেড বিশ্লেষকদের মতে, শনি ও রবিবারের ব্যবসা ভালো হলে খুব সহজেই ১২০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে ছবিটি। ছবির ঘোষিত বাজেটও ১২০ কোটি টাকা। সেই হিসেবে খুব দ্রুত লাভের মুখ দেখার পথে এগোচ্ছে ‘ভূত বাংলা’। বহুদিন পর অক্ষয় কুমারের জন্য এটি বড়সড় হিট হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের