তোলপাড় বাংলাদেশ, হাসিনার দল আওয়ামী লীগের নামে নতুন রাজনৈতিক দলের অনুমোদন চেয়ে আবেদন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আওয়ামী লিগ (awami league ) নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (EC) আবেদন জমা পড়ল। সোমবার ২৪ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে এই আবেদনপত্র জমা পড়েছে। আবেদন করেছেন উজ্জল রায় নামে এক ব্যক্তি।

এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলি নেওয়াজ ( K M Ali Newaj)। তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে।

উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার ইসিতে আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন। তাতে নিজেকে দলের সভাপতি বলে উল্লেখ করেছেন। এছাড়া দলের ঠিকানাতে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু এভিনিউর (Bangabandhu Avenue) নাম। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ।

আওয়ামী দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। মেয়াদ শেষের বছর হিসাবে কোনও সাল উল্লেখিত হয়নি।

দলের ব্যাংকের নাম ও ঠিকানা দেওয়া হয়নি। তবে দল পরিচালনায় ব্যক্তিগত তহবিলের কথা আবেদনপত্রে উল্লেখ করেছেন উজ্জল রায়। তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ (Dinajpur-5) আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে।

এদিকে সদ্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘ ১৫/১৬ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে অনেকেই শহিদ হয়েছেন। শেখ হাসিনা ও তাঁর পরিবারের যারা দেশের দুর্নীতি, দু:শাসন এবং গুম খুনের সাথে জড়িত তাঁদের বিচার আরও ত্বরান্বিত এবং দৃশ্যমান করতে হবে। কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে ফ্যাসিস্টদের যেসব দোসর রয়েছে তাদেরও বিচার করতে হবে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির