আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাপুরে বিরল ঘটনা! ৫০ বছর বয়সে ১৪তম সন্তানের জন্ম দিলেন মহিলা, প্রসব হল অ্যাম্বুলেন্সে

নিজস্ব প্রতিনিধি: অদ্ভূত ঘটনা! ৫০ বছর বয়সে ১৪ তম সন্তানের প্রসব করে বিস্ময়কর কাণ্ড ঘটনালেন এক মহিলা। তাও আবার কোনও হাসপাতালে নয়, অ্যাম্বুলেন্সে। মা ও সদ্যজাত উভয়েই এখন ভাল আছেন। গর্ভযন্ত্রণা সহ্য করতে না পেরে, ৫০ বছর বয়সী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে অ্যাম্বুলেন্স আনা হয়েছিল। কিন্তু রাস্তাতেই মিরাক্কেল ঘটিয়ে ফেলেন মহিলা। অ্যাম্বুলেন্স এর মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি। সবথেকে অবাক করা বিষয়, এর আগেও তিনি ১৩ টি সন্তানের মা।

 

সূত্রের খবর, ইমামুদ্দিন নামে এক ব্যক্তির স্ত্রী গুড়িয়া, সম্প্রতি অ্যাম্বুলেন্সের মধ্যেই ১৪তম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তাঁরা উত্তরপ্রদেশের হাপুর জেলার বাসিন্দা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর ব্যথা আরও বেড়ে যায়। অগত্যা অ্যাম্বুলেন্সটি এক জায়গায় দাঁড় করানো হয়। অ্যাম্বুলেন্স কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন। কর্মবীর-চালক হমেশ্বর সহায়তায় অ্যাম্বুলেন্সে থাকা ডেলিভারি কিটের সাহায্যে নিরাপদে ওই মহিলার প্রসব করানো হয়। এই ঘটনার একাধিক ভিডিও এখন ভাইরাল। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে, নবজাতক শিশু এবং প্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে বিছানায় শুয়ে আছেন ওই মহিলা।

 

মহিলার ২২ বছর বয়সী ছেলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তখনই অ্যাম্বুলেন্সে প্রসব যন্ত্রণা ওঠে মহিলার। তড়িঘড়ি চালক এবং অন্যান্যদের সাহায্যে মহিলা নিরাপদে ১৪ তম সন্তানের জন্ম দেন। তবে মহিলা ১৪ সন্তানের দাবি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি নয়টি সন্তানের মা, তাঁর ৪টি ছেলে এবং ৫টি মেয়ে রয়েছে। এর আগে ২-৩ জন সন্তান মারা গিয়েছে। এখন তিনি মোট ৯টি সন্তানের মা। কিন্তু যে হাসপাতালে গুড়িয়াকে ভর্তি করা হয়েছিল এবং প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছিল, সেখান থেকে জানানো হয়েছে, নবজাতক গুড়িয়ার ১৪তম সন্তান। একটি কন্যা সন্তান হয়েছে তাঁর। তবে এটি ছিল তাঁর অকাল প্রসব।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ