মূক-বধির ১১ বছরের কিশোরীকে নৃশংস ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা উত্তরপ্রদেশে  

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের রামপুর জেলায় ১১ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ উঠল। তাকে অচেতন এবং গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে নাবালিকা নিখোঁজ ছিল। মেয়েটি কথা বলতে পারে না, কানেও শোনে না। ফলে পরিবারের সকলেই অত্যন্ত উৎকণ্ঠায় ছিল। চলছিল খোঁজাখুঁজি। বুধবার সকালে নাবালিকাকে একটি মাঠে নগ্ন এবং আহত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি গুরতর দেখে চিকিৎসকরা তাকে মিরাটে স্থানান্তরিত করেন। পুলিশ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং পকসো (POCSO) আইনের প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করেছে।

এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রামেরই বাসিন্দা দান সিংকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ। পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে ২৪ বছরের ওই তরুণ গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে সে আহত হয়। তার পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

মেয়েটির মেডিক্যাল করা চিকিৎসক একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে বলেছেন, “এক বা একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষণের ঘটনা ঘটেছে যে তা স্পষ্ট। কারণ নাবালিকার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মুখে কোনও ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। যার ফলে মুখ ফুলে গিয়েছিল। সে রীতিমতো আতঙ্কিত ছিল, কিছুই ব্যাখ্যা করতে পারছিল না। এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ যৌন অপরাধগুলির মধ্যে একটি।”

রামপুর পুলিশ প্রধান বিদ্যা সাগর মিশ্র জানিয়েছেন, “মেয়েটির মা পুলিশের কাছে একটি আবেদন জমা দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন যে নাবালিকা কথা বলতে এবং শুনতে পায় না। তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা মামলা নথিভুক্ত করেছি এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছি। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তিনটি দল গঠন করা হয়েছিল। আমরা যখন অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা করি, তখন সে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চাললে অভিযুক্তের পায়ে গুলি লাগে। আমাদের কাছে অভিযুক্তের বিরুদ্ধে ইলেকট্রনিক প্রমাণ রয়েছে। মেয়েটির চিকিৎসা চলছে।”

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত তরুণ মেয়েটির সঙ্গে তার বাড়ির বাইরে কথা বলছে। তারপর সে তাকে এমন কোথাও নিয়ে যেতে রাজি করায় যেখানে তাকে ধর্ষণ করা সহজ।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা