Loading live market data...
Loading active stocks...
Connecting...

বক্সায় চিতল হরিণ মেরে রান্না করে খেতে গিয়ে ধৃত তিন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার বক্সায় হরিণ মেরে ভুরিভোজ করে বন দফতরের হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের(Boxa Tiger Project) পূর্বের উত্তর রায় চা বাগানের চার নম্বর সেকশনে এই ঘটনা ঘটে। জানা গেছে রবিবার রাতে একটি হরিণ ধরে তাকে চা বাগানের মধ্যে মেরে মাংস কেটে রান্নাবান্না করে খাওয়ার সময় হাতে নাতে গ্রেফতার হন অভিযুক্তরা। স্থানীয় মানুষজনের কাছ থেকে এই হরিণ মেরে রান্নাবান্না করার খবর পেয়ে ঘটনাস্থলে অতর্কিত হানা দেন বন দফতরের কর্মীরা। তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। কটনাস্থল থেকে কাঁটা হরিণের মাংস রক্তের নমুনা হরিণের(Deer) চামড়া এসব উদ্ধার করে বন দফতর। ধৃত তিনজনের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় মামলা দায়ের করেছে বন দফতর(Forest Department)। ধৃতদের আদালতে হাজির করলে বিচারক তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

হরিণটি কোন প্রজাতির ছিল তা জানতে তার রান্না করা মাংস রক্তের নমুনা চামড়া ইত্যাদি কলকাতার অথরিটি অফ ইন্ডিয়ার পরীক্ষার গারে পাঠানো হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নমুনাগুলো কলকাতায় পাঠানো হয়েছে। এর আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্বের জয়ন্তী রেঞ্জের জঙ্গলে একটি হরিণকে গাদা বন্দুক দিয়ে মেরে কর্মীদের হাতে ধরা পড়েছিল চুনিয়াঝোরা চা বাগানের তিন বাসিন্দা। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছিল তিনটি গাধা বন্ধু প্রচুর পরিমাণে গান পাউডার। সেই ঘটনায় গ্রেফতার হওয়া অপরাধীরা এখনো কারাগারে রয়েছেন। এর পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্পে পশ্চিমের জঙ্গলে বাই সন মেরে মাংস খাওয়ার অপরাধে দুজনের কারাদণ্ড হয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে বন দফতরের তরফে বারবার প্রচার চালানোর পরেও একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ তারা পশু হত্যা করতে পিছুপা হচ্ছে না।

রবিবার রাতের ঘটনা প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্বের উপক্ষেত্র অধিকর্তা দেবাশীষ সম্মান জানিয়েছেন যে হরিণটিকে এবার খুন করা হয়েছে সেটি চিতল হরিণ হতে পারে। পরীক্ষাগার থেকে রিপোর্ট আসার পরে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। বন্য পশু হত্যা করার অপরাধে একের পর এক অপরাধী জেলবন্দি হওয়ার পরে ফের নতুন করে বনের আইন ভাঙছে কিছু মানুষ যা বোন সংরক্ষণের ক্ষেত্রে খুব উদ্বেগের বিষয়। আলিপুর নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার জানান, বারবার সতর্ক করার পরেও অ্যাক্সিডেন্টের মানুষ কিছুতেই সংযমী হচ্ছেন না। এর পাশাপাশি তিনি বন দফতরকে আরও বেশি করে সচেতনতা প্রচারের আবেদন জানান।

ইমপা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী