ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, নিরাপত্তার কারণে ইমরানের মুক্তি দাবি

এ আবহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্ত করার দাবি তুলল ইম্রান খানের রাজনৈতিক দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। বিগত ২ দশকে ভারতের উপর এটাই সবচেয়ে বড় হামলা পাকিস্তানের। এরপরেই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, পাকিস্তানের সঙ্গে আমদানি-রফতানি লেনদেন বন্ধ করেছে ভারত। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, পাক তারকাদের নিষিদ্ধ করেছে, তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও নিষিদ্ধ করেছে ভারত। তবে সকলের অজান্তে মঙ্গলবার (৭ মে) ভারতের আত্মঘাতী বিমান হামলা একেবারে ঠ্যাং খোড়া করে দিয়েছে পাকিস্তানের। যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। ভারতীয় সেনার এই সাফল্যে খুশি হয়েছেন পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার থেকে আপামর দেশবাসী সকলেই।

এ আবহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্ত করার দাবি তুলল ইমরান খানের রাজনৈতিক দল। শুক্রবার পাকিস্তানের একটি আদালতে ইমরান খানের মুক্তির জন্যে আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়েছে যে, ইমরান খান কারাগারে বন্দী, যে কোনও সময় ড্রোন হামলা হতে পারে। এমন পরিস্থিতিতে ইমরান খানকে জেল থেকে বের করে আনা খুবই গুরুত্বপূর্ণ।  ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দল একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে, তাঁদের দলের নেতৃত্বে খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ইমরান খানের মুক্তির জন্যে ইসলামাবাদ হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তাঁরা দাবি করেছে যে, ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং জাতীয় সম্প্রীতির স্বার্থে ইমরান খানকে প্যারোলে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। বর্তমানে ৭২ বছর বয়সী ইমরান খান রাওয়ালাপিন্ডির আদিয়ালা জেলবন্দী।

এদিকে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ নিতে পাকিস্তান ৮-৯ মে রাতে ভারতের পশ্চিম সীমান্তে একাধিক আক্রমণের চেষ্টা করেছে। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (Loc) বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। কিন্তু ভারতীয় সেনা সমস্ত ড্রোণ আক্রমণ সফলভাবে ধ্বংস করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হতাশ পাকিস্তান বৃহস্পতিবার জম্মু কাশ্মীর থেকে জয়সলমীর পর্যন্ত ভারতের প্রায় ১৫টি শহরকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু ভারতীয় সেনার আক্রমণে থিতু হতে বাধ্য পাক-সেনা। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত