চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশিত সিবিএসই’র দ্বাদশ শ্রেণির ফলাফল

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: চলতি বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) কর্তৃক দ্বাদশ শ্রেণির ফলাফল  প্রকাশিত হয়েছে। ৮৮.৩৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ বছর মেয়েদের পাশের হার ৯১.৬৪। ছেলেদের পাশের হার ৮৫.৭০%। শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে ফলাফল দেখা যাবে।

এই বছর ৪৪ লক্ষেরও বেশি শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল। সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪ এপ্রিল।

সিবিএসই-এর নির্দেশিকা অনুসারে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেকোনও শিক্ষার্থীর কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। দশম শ্রেণির জন্য এই নম্বরগুলি সামগ্রিক ভিত্তিতে বিবেচনা করা হয়। যেখানে দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় ক্ষেত্রেই পৃথকভাবে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। যদি কোন শিক্ষার্থী খুব কম ব্যবধানে (যেমন ১ নম্বর) পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, তাহলে বোর্ড তাকে গ্রেস মার্কস অর্থাৎ অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

সিবিএসই শিক্ষার্থীদের জানানো হয়েছে ফলাফল ঘোষণার পরে, তারা অফিশিয়াল ওয়েবসাইট  cbse.gov.in, cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাদের স্কোরকার্ড পরীক্ষা করতে পারবে। এছাড়াও, শিক্ষার্থীরা ডিজিলকার অ্যাপের (Digilocker) মাধ্যমে তাদের ডিজিট্যাল মার্কশিট এবং সার্টিফিকেটও পেতে পারে। বোর্ড শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ডিজিলকার লগইন আইডি (Digilocker App) এবং অ্যাক্সেস কোড শেয়ার করবে, যাতে তারা সহজেই লগইন করতে পারে। এর পাশাপাশি, শিক্ষার্থীরা উমং অ্যাপ এবং এসএমএস পরিষেবার মাধ্যমেও ফলাফল পেতে পারে।

সিবিএসই বোর্ড একটি নতুন গ্রেডিং সিস্টেম ‘রিলেটিভ গ্রেডিং’ বাস্তবায়ন করেছে, যা পুরানো স্থির গ্রেডিং প্যাটার্ন থেকে আলাদা। আগে শিক্ষার্থীরা নির্দিষ্ট নম্বরের (যেমন ৯১–১০০ = A1) ভিত্তিতে গ্রেড পেত, কিন্তু এখন শিক্ষার্থীদের গ্রেড তাদের সহপাঠীদের গড় পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের উপর অ্যাকাডেমিক চাপ কমানো এবং প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখা।

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ