নৃশংসতা! মহারাষ্ট্রে MBBS ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩ সহপাঠী

MBBS ডিগ্রিধারী ছাত্রীকে মাদকাসক্ত করে গণধর্ষণ, অভিযোগ উঠল তিন সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের সাংলি জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র: গণধর্ষণের মামলায় আবারও শিরোনামে মহারাষ্ট্র! MBBS ডিগ্রিধারী ছাত্রীকে মাদকাসক্ত করে গণধর্ষণ, অভিযোগ উঠল তিন সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের সাংলি জেলায়। যেখানে তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীকে তাঁর দুই সহপাঠী এবং তাঁদের এক বন্ধু পানীয়তে মাদক মিশিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শুক্রবার (২৩ মে) পুলিশ নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় সোলাপুর, পুণে এবং সাংলি থেকে আসা তিন অভিযুক্তকে গ্রেফতার করেছেন।

এ বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, আদালত তাঁদের ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ১৮ মে রাত ঠিক ১০ টা নাগাদ ২২ বছর বয়সী মেডিকেল ছাত্রীটিকে তাঁর সহকর্মীরা সিনেমা দেখার নামে হোস্টেল থেকে বের করে নিয়ে যায়। এরপর তাঁরা মেয়েটিকে একটি ফ্ল্যাটে নিয়ে তোলে। সেখানে অভিযুক্তরা মদের আড্ডাখানা বসায়। এবং অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। এরপর তাঁরা জোরপূর্বক একটি পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে মেয়েটিকে খেতে দেন। মেয়েটি প্রথমে খেতে না চাইলেও এরপর তাঁরা মেয়েটিকে জোর করে পানীয় খাইয়ে দেন। এরপর স্বাভাবিকভাবেই মেয়েটির মাথা ঘোরানো শুরু হয়।

সেই অবস্থায় ২০ থেকে ২২ বছর বয়সী তিনজন তাঁর উপর যৌন নির্যাতন চালায়। এবং মেয়েটিকে পুলিশের কাছে মুখ না খোলার হুমকি দেন অভিযুক্তরা। নয়তো ভিডিও ভাইরাল করে দেবে বলেও হুমকি দেন। এরপর কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ওই তরুণী বাড়িতে ফিরে তাঁর বাবা-মাকে ঘটনাটি বর্ণনা করেন, যার পর তারা বিষ্ণুবাগ থানায় গিয়ে সমস্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অন্যান্য অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগকারীর বক্তব্যও বিশ্লেষণ করছে এবং আরও তদন্ত চলছে।

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী