টিটাগড় বিস্ফোরণ : কাউন্সিলর সহ ৩ জনকে ১০ দিন জেল হেফাজতের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, টিটাগড় : টিটাগড় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার কাউন্সিলর আরমান মন্ডল-সহ ৩ জনকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাকপুর মহকুমা আদালত। শনিবার আদালতে ধৃত ৩জনকে তোলা হলে বিচারক রাহুল ভট্টাচার্য তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আগামী ৩ জুন ফের ধৃতদের আদালতে পেশ করার কথা বলা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত আরমান মন্ডল জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরণ আইনে অতিরিক্ত ধারা যুক্ত করা হয়েছে সূত্রের খবর।

জানা গিয়েছে, টিটাগড়ের যে আবাসনে বিস্ফোরণটি ঘটে সেটি টিটাগড় কাউন্সিলরের ফ্ল্যাট। এই ঘটনাটি ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আবাসনে মজুত রাখা ছিল বোমা। আর সেখান থেকেই বিস্ফোরণটি ঘটেছিল। তবে এই বিষয় এখনও কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শুরুতে খুব বিকট একটি আওয়াজ হয়। সেই বিস্ফোরণের শব্দেই প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। ভয়ঙ্কর আতঙ্কে এলাকার বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েই তাঁরা দেখেন চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। বাসিন্দারা দাবি করেন, বিস্ফোরণের কারণে পুরো আবাসন জুড়ে বারুদের গন্ধে ভরে যায়।

জানা গিয়েছে, ওই আবাসনের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিন-চারটি ঘর একসঙ্গে ভেঙে পড়ে। তার পাশাপাশি চিলেকোঠার একদিকের দেওয়াল উড়ে গিয়ে পড়েছে পাশের বস্তিতে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু যেখানে এলাকার কাউন্সিলর বাস করেন সেখানে বোমা কে রেখেছে? এই নিয়ে খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। যেই ঘরে বোমা রাখা ছিল তার তালা সব সময় খোলাই থাকত বলে জানা যায়। তাই সেখানে কে যাওয়া আসা করছে তার সঠিক কোনও প্রমাণ নেই পুলিশের কাছে।

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই