শ্যামপুরের কালীপূজায় দেবীকে বলিতে কি উৎসর্গ করা হয় ?শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: ফল হারিনী কালীপুজো। দেবী কালিকার এখানে মূল নৈবেদ্য হরেক রকমের ফল। এখানে মাকে বলি দিয়ে উৎসর্গ করা হয় না ছাগল বা পাঁঠা ।দেওয়া হয় ভেড়া বলি। বাংলার কালী ক্ষেত্রগুলি এই দিনে জমজমাট থাকে। তারাপীঠ, কালিঘাট, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন কালী ক্ষেত্রে সমাগম হয় ভক্তগণের । গ্রামীন হাওড়ার শ্যামপুরের(Shyampur Kali Puja) নুনেবাড় গ্রামের কালী পুজো একটু অন্যরকম। তিন বছর অন্তর জৈষ্ঠ্য মাসের অমাবস্যার আগের শনিবার এই গ্রামের মূল উৎসব কালীপুজো । যদিও দেবী কালীকে তুষ্ট করতে শীতলা, শিব-এদের পুজো আগেই হয়ে থাকে। কিন্তু তিন বছর অন্তর কেন এই কালীপুজো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে এখনো ওই গ্রামে কালীপুজোর ক্ষেত্রে মোড়ল প্রথা রয়ে গিয়েছে। স্বাধীনতার বহু আগে গ্রাম বাংলার শক্তি এবং নিয়ম নীতির কেন্দ্রবিন্দু হিসেবে যে মোড়ল প্রথা ছিল তাকে আজও ধরে রেখেছে নুনেবাড় গ্রামের মানুষজন।

বর্তমান মোড়ল বিবেকানন্দ সামন্তের কাছ থেকে জানা গিয়েছে, আজ থেকে প্রায় দেড় শতাধিক বছর আগে এই গ্রামে কলেরার মড়ক দেখা দিয়েছিল।মেদিনীপুরের পুরোহিত নারায়ন সিদ্ধান্তের পরামর্শ মতো গ্রামের তৎকালীন মোড়ল প্রয়াত মাধব সামন্তের উদ্যোগে এই পুজো শুরু হয়। তিনি বাবা ভজহরি সামন্ত কে এই পূজোয় যুক্ত করেন।গ্রামের মানুষের মতামত নিয়ে পুজো শুরু হয়েছিল।এখন এটিই গ্রামের প্রধান পুজো।পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করা যুবকরা এই পুজো উপলক্ষ্যে ঘরে ফেরেন।

পাঁচদিন ধরে চলে মেলা । পুজোর সব চেয়ে উল্লেখ্য যোগ্য বিষয় হল মেষ অর্থাৎ ভেড়া বলি।এটি গ্রামের মানুষ মূল প্রসাদ হিসাবে মেনে থাকেন। দেবীকে উৎসর্গ করার পর সেই ভেড়ার মাংস বিলি করা হয় গ্রামের বাড়ি বাড়িতে। ৫ দিন ওই গ্রাম ঘিরে থাকে হই হট্টগোল, ভেঁপু বাঁশির শব্দ সহ নানা ধরনের কলরব।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক