দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Omicron: আজ থেকেই কড়া বিধিনিষেধের ঘেরাটোপে

আন্তর্জাতিক ডেস্ক: রকেট গতি পেয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। অমিক্রনের বিস্তার ঠেকাতে আজ, বৃহস্পতিবার থেকে কড়া বিধিনিষেধের আওতায় ঢাকা পড়তে চলেছে বাংলাদেশ। তবে গণপরিবহনের ক্ষেত্রে আপাতত কোনও নিষেধজ্ঞা কার্যকর হচ্ছে না। শনিবার থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা।

আজ থেকে যে সব বিধিনিষেধ কার্যকর হবে তা হল,

বিদেশ থেকে আগত যাত্রীদের কোভিড-১৯ টিকার সার্টিফিকেট দেখাতে হবে। বিমানবন্দরেই হবে Rapid Antigen Test।

রেঁস্তোরায় বসে খাওয়া এবং আবাসিক হোটেলে থাকার ক্ষেত্রেও করোনা টিকার সার্টিফিকেট দেখাতে হবে।

মাস্ক বাধ্যতামূলক। মাস্ক না পরলে কড়া ব্যবস্থা।

১২ বছরের ঊর্ধ্বের সকল ছাত্র-ছাত্রী টিকা সার্টিফিকেট ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ।

বিমানবন্দর-সহ সব জায়গায় স্ক্রিনিং-য়ের সংখ্যা বাড়াতে হবে। বিমানবন্দরে সাধারণের প্রবেশ  আপাতত নিষিদ্ধ হতে চলেছে।

এদিকে চট্টগ্রামে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২৬০জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। মাত্র এক সপ্তাহে দেশে করোনা রোগী বেড়েছে ১৯১ শতাংশ। এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে স্বাস্থ্য দপ্তর। তারা বলছে, উপসর্গ থাকার পরও অনেকে করোনা শনাক্তের নমুনা পরীক্ষা করাচ্ছেন না। উপসর্গ থাকা ব্যক্তিরা পরীক্ষা করালে করোনা শনাক্তের সংখ্যা আরও বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ