ম্যাচ জেতার পরেই সতীর্থকে গালিগালাজ শ্রেয়সের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের কোয়ালিফায়ার-২ ম্যাচে রবিবার (১ জুন) রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক রোমাঞ্চকর লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪১ বলে অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তুললেন। আগামিকাল মঙ্গলবার (৩ জুন) একই মাঠে, পঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু জয়ের আনন্দের মাঝেই শ্রেয়স আইয়ার ও তাঁর সতীর্থ শশাঙ্ক সিংহের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

শশাঙ্ক সিংহকে শ্রেয়সের গালি

জয়ের পর দুই দলের খেলোয়াড়রা যখন করমর্দন করছিল, তখন শ্রেয়স আইয়ারকে দেখা যায় সতীর্থ শশাঙ্ক সিংহকে গালিগালাজ করতে। শশাঙ্ক সিংহ ১৭তম ওভারে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রান-আউট হয়ে যান। হার্দিক পাণ্ড্যর সঠিক থ্রো-তে শশাঙ্ক নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছতে পারেননি। তিনি দৌড়ে ডাইভ না মেরে আস্তে আস্তে হাঁটছিলেন, যা ছিল একটি ভুল সিদ্ধান্ত। এই রান-আউটে ম্যাচের মোমেন্টামে ধাক্কা লাগতে পারত। শশাঙ্ক সিংহ মাত্র ২ রান করে আউট হন। শ্রেয়স রেগে গিয়ে আঙুল তুলে তাঁকে গালাগাল করে হতাশা ও ক্ষোও প্রকাশ করেন। শশাঙ্ক চুপচাপ মাথা নিচু করে চলে যান। তাঁর মুখে অপরাধবোধ আর ভুলের জন্য আক্ষেপ স্পষ্ট ছিল। এই ঘটনা জয়ের উৎসবের মাঝে একটা খারাপ দিক।

পঞ্জাব কিংসের জয়

মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৩/৬ রান তোলে। সূর্যকুমার যাদব ২৬ বলে ৪৪ রান করেন, যেখানে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। তিলক বর্মাও ২৯ বলে ৪৪ রান করে দলকে স্থিতি দেন। পঞ্জাব কিংসের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জিতে যায় পঞ্জাব। শ্রেয়স আইয়ার নেতৃত্ব দিয়ে সামনে থেকে লড়েন, মাত্র ৪১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দল ফাইনালের টিকিট পায়।

 

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার