রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘নেই কাজ, তো খই ভাজ’। অর্থা‍ৎ কোনও কাজ না থাকলে সময় নষ্ট না করে কোনও অনর্থক কাজে নিজেকে ব্যস্ত রাখা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দশা তেমনই। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার সাত মাস পেরিয়ে গেলেও না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, না নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পেরেছেন। শুধুমাত্র একের পর এক গিমিক দিয়ে চলেছেন। এবার নয়া গিমিক হল-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের সম্ভাষণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এতদিন ধরে রাষ্ট্রপতিকে ‘মহামান্য’ হিসেবে যে সম্ভাষণ জানানো হচ্ছিল, তার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আগে ‘মাননীয়’ বা অন্য কোনও সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। বুধবার থেকেই এই আদেশ কার্যকর করা হবে।’

তবে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘মহামান্য’ এবং ‘মাননীয়’ না বলা গেলে রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানকে কি বলে সম্বোধন  করা হবে? সরাসরি ‘রাষ্ট্রপতি’ কিংবা ‘প্রধানমন্ত্রী’ বলাটা ঠিক হবে? যদিও মন্ত্রিপরিষদের এক আধিকারিকের কথায়, ‘কর্তার ইচ্ছায় কর্ম। প্রধানমন্ত্রী যখন চাইছেন না রাষ্ট্রপতিকে ‘মহামান্য’ বলা হোক, তখন তো সেই চাওয়াকে গুরুত্ব দিতেই হবে।’

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার