বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। সেই ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। গতকাল, মঙ্গলবার জানা গিয়েছিল, ছত্তিশগড়ের বিলাসপুরে মুর্শিদাবাদের সূতি ও সামশেরগঞ্জের ২৩ জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে। তাদের উপর বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে। সেই বিষয়ে অমিত শাহকে চিঠি দিয়ে কংগ্রেস নেতা জানিয়েছেন, মুর্শিদাবাদের সূতি ও সামশেরগঞ্জের অন্তত ২৩ জন পরিযায়ী শ্রমিককে বিলাসপুরে পুলিশ আটক করেছে। ওই শ্রমিকরা হকার ও দিনমজুর হিসেবে সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, তাঁদের কাছে ভোটার কার্ড, আধার ও প্যান কার্ডের মতো বৈধ সরকারি পরিচয়পত্র রয়েছে। ভারতীয় হওয়ার প্রমাণ রয়েছে। পুলিশি যাচাইয়ের জন্য নথি জমা দেওয়ার পরও তাদের অবৈধ বিদেশি নাগরিক সন্দেহে আটক রাখা হয়েছে বলে অভিযোগ।

অধীরের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ওড়িশা, মহারাষ্ট্র, কর্নাটক ও অসমেও বাংলাভাষী গৃহকর্মী, নির্মাণশ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিচয় যাচাইয়ের সময় হয়রানির একাধিক অভিযোগ সামনে এসেছে। চিঠিতে তিনি স্পষ্ট করে বলেন, কোনও ব্যক্তির ভাষা, উচ্চারণ বা আঞ্চলিক পরিচয়কে বিদেশি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। অধীরবাবুর বক্তব্য, বাংলা ভারতের সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত ভাষা এবং বাংলাভাষী ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার অন্য রাজ্যের নাগরিকদের মতোই সমান। বিলাসপুরে আটক ২৩ জন শ্রমিকের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপ বন্ধ করে তাদের আইনি সহায়তা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে হবে।

আরও পডুন: সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

পাশাপাশি, ভাষা বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে কোনও নাগরিককে প্রোফাইলিং বা আটক না করার জন্য সব রাজ্য সরকার ও পুলিশ দফতরকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ জারিরও দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও আন্তঃরাজ্য যাচাইয়ের জন্য বাধ্যতামূলক প্রোটোকল চালু এবং প্রকৃত ভারতীয় নাগরিককে বেআইনিভাবে হয়রানি বা আটকের ঘটনায় দায়ী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা।

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির