মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভাবুন তো, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন কেউ। সাধারণ কোনও শারীরিক সমস্যা হবে বলেই হয়তো মনে করেছিলেন চিকিৎসকরা। কিন্তু পরীক্ষা করতেই সামনে এল এমন ছবি, যা দেখে কার্যত হতবাক চিকিৎসকরাও। মহিলার পেটের ভিতরে মিলল পেন, বোল্ট এবং আরও বেশ কিছু জিনিস। এমন কিছু যে ঘটবে তা ভুলেও কেউ ভাবেননি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে সেগুলি বের করতে হয়েছে।  

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নরসারাওতে। জানা গিয়েছে, ৩৩ বছর বয়সি এক বিবাহিত মহিলা বুকে ও পেটের বাঁদিকে তীব্র ব্যথা অনুভব করছিলেন। সমস্যা বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড করার পর চিকিৎসকদের নজরে আসে অস্বাভাবিক বিষয়টি।  চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান তাঁর পেটের ভিতরে একাধিক পেন, বোল্ট এবং অন্যান্য বস্তু রয়েছে।  চিকিৎসক ডা. রামচন্দ্র রেড্ডি জানিয়েছেন, তাঁর চিকিৎসক জীবনে এমন ঘটনা আগে দেখেননি। প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা একটি বস্তু কীভাবে মুখ ও খাদ্যনালী পেরিয়ে পাকস্থলীতে পৌঁছল, সেটিও যথেষ্ট বিস্ময়ের বিষয় বলে জানিয়েছেন তিনি। এত লম্বা বা ধারালো বস্তু শরীরের ভিতরে গেলে খাদ্যনালী, পাকস্থলী কিংবা অন্ত্রে গুরুতর আঘাত হতে পারে বলেও জানান তিনি। 

চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, বাবার সঙ্গে বিবাদের পর মানসিক চাপে পড়ে ওই মহিলা রাগের মাথায় জিনিসগুলি গিলে ফেলেছিলেন। আরও চমকে দেওয়ার মতো বিষয় হল, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। প্রায় এক বছর আগে তিনি চারটি পেন গিলে ফেলেছিলেন এবং অস্ত্রোপচার করে সেগুলি বের করতে হয়েছিল। এই ঘটনার পর চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, পেন, বোল্টের মতো ধারালো বা লম্বা বস্তু গিলে ফেলা অত্যন্ত বিপজ্জনক। এগুলি খাদ্যনালীতে আঘাত করতে পারে, আবার পাকস্থলী বা অন্ত্রে পৌঁছে কোনও অংশ ফুটো করে দিতে পারে। ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা গুরুতর সংক্রমণের আশঙ্কাও তৈরি হতে পারে।  

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়