চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধু ও আদা শরীরের পক্ষে কতটা উপকারি

নিজস্ব প্রতিনিধি : সকালে ঘুম থেকে উঠে মধু খাওয়ার অভ্যাস অনেকের রয়েছে। গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে দ্রুত মেদ ঝরে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মধু এবং আদা শরীরের পক্ষে অত্যন্ত ভালো। দুইয়ের মধ্যেই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং যন্ত্রণা কমাতে সাহায্য করে। এই কারণে মধু এবং আদা বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

সর্দি-কাশির মতো শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে বহু বছর ধরে মধু ব্যবহার হয়ে ছাকে। আদাও অনেক বেশি উপকার দেয়। কিন্তু মধু ও আদা একসঙ্গে খেলে কী হবে জানেন ? বেশ কিছু উপকার পাওয়া যাবে। জেনে নিন কী কী-

উন্নত হজমশক্তি : আদা এবং মধু হজমক্রিয়া ভালো রাখে। আদাতে উপস্থিত এনজাইম যেকোনও খাবার সহজে হজম করে। অন্যদিকে মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এটি শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

গলার সমস্যা থেকে মুক্তি : আদা এবং মধু সর্দি-কাশির জন্য খুবই উপকারী। আদা গলার ফোলাভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি গলা খুশখুশ করলে সেখানেও সাহায্য করে। অন্যদিকে মধু কাশি কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ শক্তিশালী : মধু এবং আদা দুটিই অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এই দুটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বমি বমি ভাব, অ্যালার্জি এবং মানসিক চাপ দূর করতেও সাহায্য করে মধু ও আদা।

হৃদরোগে উপকারী: আদা, মধু হৃদরোগের জন্য অত্যন্ত ভালো। আদা রক্ত ​​জমাট বাঁধা রোধ করতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কীভাবে খেল উপকার পাবেন?

আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে বা আদা জলে মিশিয়ে মধু দিয়ে খাওয়া যেতে পারে। টায়ের সঙ্গে আদা এবং মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। আদার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে হজমের সমস্যা দূর হবে। এক কাপ জলে টুকরো করে কাটা আদা ফুটিয়ে সেই জল ছেঁকে ঠান্ডা করে এক চা চামচ মধু মিশিয়ে খেলে ভালো। এই জল ঠান্ডা-কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি দেয়।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ