Loading live market data...
Loading active stocks...
Connecting...

বেঙ্গালুরু ট্রফি জিততেই থমকে গেল বিয়ে, মণ্ডপে উঠল কোহলির নামে জয়ধ্বনি

Share:

নিজস্ব প্রতিনিধি: আলো ঝলমল বিয়ে বাড়িতে যখন চার হাত এক হওয়ার কথা, হঠাৎ থমকে গেল সব। বন্ধ হল মন্ত্রোচ্চারণ, অতিথিদের শোরগোল। কি ভাবছেন খারাপ কিছু ঘটেছে? গতকাল মঙ্গলবার ( ৩ জুন) রাতে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) আইপিএল ২০২৫ ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে তাদের প্রথম আইপিএল শিরোপা জয় করল, তখন শুধু বেঙ্গালুরু নয়, গোটা কর্ণাটক আনন্দে মেতে উঠল। এই জয়ের উচ্ছ্বাস শুধু ক্রিকেট মাঠে সীমাবদ্ধ থাকেনি, বরং কালবুর্গির বিয়ের অনুষ্ঠানেও পৌঁছে গেল। সেখানে বিয়ের আচার-অনুষ্ঠান কিছুক্ষণের জন্য থামিয়ে RCB-র এই ঐতিহাসিক জয় উদযাপন করা হল।
কালবুর্গিতে বিয়ের অনুষ্ঠানে উৎসব
কালবুর্গিতে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যখন ম্যাচের শেষ ওভারগুলো বড় পর্দায় দেখছিলেন, তখন বিয়ের আচার-অনুষ্ঠান কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিরাট কোহলি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, আর উপস্থিত সকলে “RCB, RCB” ধ্বনিতে মেতে উঠছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একজন ভক্ত লিখেছেন, “বিয়ের দিন এমন জয় সেলিব্রেট করা সত্যিই অবিস্মরণীয়!” আরেকজন লিখেছেন, “এটাই RCB ফ্যানদের আসল ভালবাসা।”
ফাইনাল ম্যাচের রোমাঞ্চ
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি (RCB) প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯০ রান তোলে। এই রানের পিছনে বড় ভূমিকা ছিল বিরাট কোহলি। তিনি ৪৩ রান (৩৫ বল) করে দলকে এগিয়ে নিয়ে যান। পঞ্জাব কিংস শুরুটা ভাল শুরু করলেও বেঙ্গালুরুর (RCB) বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে তারা ১৮৪ রানে থেমে যায়। ম্যাচের শেষ মুহূর্তে ক্রুণাল পান্ড্য-র অলরাউন্ড দক্ষতা তাকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়। এই জয়ে RCBর ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটল।
বিরাট কোহলির আবেগঘন বক্তব্য
২০০৮ সাল থেকে RCBর পাশে থাকা বিরাট কোহলি ম্যাচের পর ম্যাথু হেডেনকে বলেন, “এই জয় আমাদের ফ্যানদের জন্য। ১৮ বছর ধরে আমি এই দলের জন্য আমার সবকিছু দিয়েছি –প্রতি মরসুমে জিততে চেয়েছি, সব দিয়েছি। এই দিনটি আসবে ভাবিনি। শেষ বলের পর আমি আবেগে ভেসে গিয়েছিলাম।” তিনি RCBর প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্সকে এই জয় উৎসর্গ করে বলেন, “এবি’র অবদান অপরিসীম। আমি তাকে বলেছি, এই জয় তারও।”
বেঙ্গালুরুতে উৎসবের ঢেউ
বেঙ্গালুরুতে এই জয় উৎসবে পরিণত হয়। বিজিএস গ্রাউন্ডে ভক্তরা নাচে-গানে মেতে ওঠেন, আকাশে আতশবাজির ঝলকানি দেখা যায়। কালবুর্গির এসভিপি চকে ভক্তদের উল্লাস নিয়ন্ত্রণে পুলিশকে রাস্তায় নামতে হয়। শুধু কর্ণাটক নয়, বিশাখাপত্তনমের বিচ রোডেও ভক্তরা নেচে-গেয়ে এই জয় সেলিব্রেট করেন।

 

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ