ব্যস্ততা কাটিয়ে অসুস্থ কেষ্টকে দেখতে যাবেন, জানালেন কাজল শেখ

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : ফোনে বোলপুরে আইসিকে হুমকির পর ৬ দিন কেটে গেলেও হাজিরা দিলেন না অনু্ব্রত মণ্ডল। শারিরীক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছেন বোলপুরের কেষ্ট। প্রথমবারের নোটশে হাজিরা না দিলেও দলীয় কার্যালয়ে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। দ্বিতীয় নোটিশেও হাজির হননি তিনি। এবার অসুস্থ নেতাকে দেখতে যাবেন বীরভূমে অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ।

তিনি বলেছেন, সময় করে অসুস্থ অনুব্রত মণ্ডলকে দেখতে যাবেন। কোনওদিনই অনুব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ ছিল না বলে জানিয়েছেন কাজল শেখ। তাঁর কথায়,  আজ পর্যন্ত কেষ্টদার তুতু ম্যা ম্যা হয়েছে বলে কেউ জানাতে পারবে না? কেউ প্রমাণ দিতে না পারলে সোশ্যাল মিডিয়ায় বা কেউ কোথাও কিছু বললে সেগুলোকে ভুল বলে মনে করেন। তিনি আরও বলেছেন, কাজের জন্য ব্যস্ততার মধ্যে রয়েছেন। তারপরেও সময় বের করার চেষ্টা করছেন। সময় বের করে কেষ্টর সঙ্গে দেখা করবেন। ফোনেও খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

অনু্ব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক নিয়ে জলঘোলা আজকের নয়। আগেও বহুবার দুজনের সম্পর্ক নিয়ে কথা উঠেছে। বারংবার মুখ্যমন্ত্রী দুজনকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। তারপরেও বিভিন্ন মহল থেকে উঠেছে একাধিক প্রশ্ন। বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডেও শোনা গিয়েছে কাজল শেখের নাম। এই ঘটনার পর মুখ খুলেছেন কাজল শেখ। অসুস্থ অনুব্রতকে দেখতে যাবেন এবং খোঁজ খবরও নেবেন বলে জানিয়েছেন তিনি। কোনওভাবেই ২ জনের সম্পর্ক খারাপ বলে মানতে নারাজ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা