বাংলাদেশে রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে হামলার ঘটনায় মোদিকে চিঠি উদ্বিগ্ন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে মৌলবাদীদের হামলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার (১২ জুন) ওই চিঠি পাঠিয়েছেন তিনি। বিশ্বকবির পৈতৃকভিটেতে হামলার সঙ্গে দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সে বিষয়ে বাংলাদেশেের তদারকি সরকারের সঙ্গে কথা বলারও দাবি জানিয়েছেন। 

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে নখদাঁত বের করে তাণ্ডবনৃত্য শুরু করেছে জঙ্গি ও মৌলবাদীরা। আর ওই তাণ্ডবকে পিছন থেকে মদত দিচ্ছে মোল্লা ইউনূসের তদারকি সরকার। গত ১০ মাসে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাস্কর্য ও বাড়ি ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। রেহাই পাননি লালন সাঁই থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। দেশের বিভিন্ন জায়গায় তাঁদের নামাঙ্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে হামলা চালানো হয়েছে। গত এপ্রিল মাসেই কুষ্টিয়ায় বিশ্বকবির মূর্তিতে কালি লেপে দেওয়া হয়েছিল। এমনকি তাঁর নামের বানানও বিকৃত করা হয়েছিল। এবার হামলা চলল  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র কাছারিবাড়িতে। প্রায় ১৮৫ বছর আগে ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবিগুরুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদারির সঙ্গে তাদের মালিকানায় আসে কাছারি বাড়িটিও। শাহজাদপুর জমিদারি দেখাশোনার কাজে মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদফতর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মাণ করা দোতলা ভবনটি এখন পরিচিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানিয়েছেন, ‘গত রবিবার (৮ জুন) বিকেলে  শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী তার স্ত্রী ও ভাইপোকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে যান। সেই সময় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোন টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাছারিবাড়ির নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার বদলা নিতে এদিন দুপুরের দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে মৌলবাদী ও বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা। শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারিবাড়িতে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। কাছারিবাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে। এ সময় অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচারক সিরাজুল ইসলামকে মারধর করা হয়। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

 মৌলবাদীদের ভাঙচুর-তাণ্ডবের পরে বুধবার (১১ জুন) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নির্দেশ করেছে কর্তৃপক্ষ। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তাণ্ডব ও ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলো কেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?