মেসোকে বাবার পরিচয়! ভুয়ো নথি বানিয়ে পুলিশের জালে বাংলাদেশি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিবাড়ি : এ যেন ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। মেসো আচমকাই হয়ে গেল বাবা। ভুয়ো পরিচয় দিয়ে ভুয়ো নথি তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতেই বসবাস করছিল বছর ২৫-র যুবক। মেসোকে বাবা পরিচয় দিয়ে ভুয়ো নথি বানিয়েছিল সে। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পরেছে রূপকচন্দ্র সেন। গ্রেফতার করা হয়েছে তাঁর মেসো উমেশচন্দ্র সেনকেও। অভিযুক্ত রুপকচন্দ্র সেনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, কয়েক বছর আগে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উমেশচন্দ্র সেনকে নিজের বাবা পরিচয় দেন রূপক। মেসোর পরিচয়ে ভুয়ো ভটোর কার্ড, আধার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তৈরি করে সে। অভিযুক্তের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রংপুর থানার অন্তর্গত বালিয়া এলাকায়।

ভারতে অনুপ্রবেশ করার পর থেকে শিলিগুড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন তিনি।ভারতে ভোটও দিয়েছেন ভুয়ো নথির মাধ্যমে। কিন্তু সম্প্রতি শিলিগুড়ি থেকে হলদিবাড়ি গিয়েছিলেন বাংলাদেশি যুবক। পুলিশের কাছে গোপনে খবর পৌঁছেছিল। সেই মতো পুলিশও হাতে নাতে ধরেছে তাঁকে। ভারতে থাকতে সাহায্য করার জন্য তার মেসোকেও গ্রেফতার করেছে হলদিবাড়ি থানার পুলিশ। মেসো উমেশচন্দ্রকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

অভিযুক্তের মাসি জানিয়েছেন, রূপকের বাড়ি বাংলাদেশে। তাঁর বাবা মা কেউ নেই। করোনা শুরুর আগে ভারতে এসেছিলেন। ভারতে থেকেই বিভিন্ন করাজ করতেন। মাঝেমধ্যে হলদিবাড়ি আসত। স্থানীয় বাম পঞ্চায়েত সদস্য জানান, ভোটার তালিকায় নাম রয়েছে রূপকের। এর আগে ভোটও দিয়েছে। কিন্তু কাঁটাতার পেড়িয়ে কীভাবে তিনি ভারতে প্রবেশ করলেন?  ভুয়ো নথি তৈরি কীভাবে, কার সাহায্যে করেছে সেই বিষয়ে কোনো জবাব দেয়নি অভিযুক্ত। কীভাবে সে ভারতে এসেছিল। কেন এসেছিল এবং কার সাহায্যে ভারেতর নথি তৈরি করেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত