চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি বিধায়কের বাড়িতে রক্তারক্তি কাণ্ড, ভাগচাষির মাথায় কোপ

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : জমি বিবাদের জেরে আক্রান্ত এক ভাগচাষি। দা দিয়ে আচমকা মাথায় আঘাত করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকার বাসিন্দা রামপ্রসাদ শিকদারের সঙ্গে পলাশ ঢালীর জমি নিয়ে বিবাদ হয়। পলাশ ঢালীর জমি ভাগে চাষ করত রামপ্রসাদ শিকদার। ভাগ চাষের জমির টাকা নিয়ে বিবাদের সূচনা। প্রথমে দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলা ধীরে ধীরে অশান্তির পর্যায়ে পৌঁছেছে। বিবাদে জড়িয়ে পড়ে তাঁরা। বিষয়টি নিয়ে রামপ্রসাদ শিকদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে হাজির হন। সেখানে দাঁ নিয়ে হাজির হন পলাশ ঢালী। স্বপন মজুমদারের বাড়িতেই আচমকাই রামপ্রসাদের ওপর চড়াও হন অভিযুক্ত পলাশ ঢালী। মাথায় ওই দাঁ দিয়ে আঘাত করতে থাকে।

ঘটনার পরেই মাটিতে লুটিয়ে পড়েন রামপ্রসাদ শিকদার। সঙ্গে সঙ্গে তাঁকে পাল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে গোপালনগর থানার পুলিশ। তাঁরা গিয়ে তদন্ত শুরু করেছে। মাথায় কোপানোর কারণে গুরুতর আহত হয়েছেন রামপ্রসাদ শিকদার। কিন্তু বিবাদ থেকে এই ভাবে কেন কোপানো হল, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, টাকা বিলির অভিযোগে আটক ২

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ‘সিপিএম’ বুদ্ধদেব, ভোটারদের কী বলছেন?

ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ