চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

নিজস্ব প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে আরও  এক বড় পদক্ষেপ নিল ওপেন  এআই (Open AI)। এই সংস্থাটি তাদের নতুন ইমেজ জেনারেশন মডেল  জিপিটি ইমেজ ২.০(GPT Image 2.0) প্রকাশ করেছে। এই মডেলের দ্বারা  এআই জেনেরেটেড ইমেজে  নির্ভুলভাবে লেখা ও জটিল নির্দেশনা অনুসরণ করে ছবি তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এই আপডেট ডিজাইন, ডিজিটাল কনটেন্ট ও ভিজ্যুয়াল কমিউনিকেশনের জগতে বড় পরিবর্তন আনতে পারে। এই নতুন মডেলের সবচেয়ে বড় বিষয় হলো ইমেজের মধ্যে টেক্সট রেন্ডারিংয়ের নির্ভুলতা।  প্রাথমিকভাবে এআই তৈরি ছবিতে লেখার মধ্যে  প্রায়ই অস্পষ্টতা  বা ভুল থাকলেও  জিপিটি ইমেজ ২.০ মডেলের  মাধ্যমে  পোস্টার, ইউআই  ডিজাইন, ইনফোগ্রাফিক বা স্ক্রিনশটের মধ্যে স্পষ্ট ও প্রাসঙ্গিক লেখা তৈরি করা  যেতে পারে । ফলে এটি পেশাদার ডিজাইন ও কনটেন্ট তৈরির ক্ষেত্রে আরও কার্যকর হয়ে  উঠবে।

 

জিপিটি ইমেজ ২.০ মডেলটির অন্যতম বৈশিষ্ট্য  হিসেবে ইনস্ট্রাকশন বোঝার ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবহারকারীরা যদি জটিল নির্দেশ দেন, তবুও এই মডেল তা বিশ্লেষণ করে সঠিকভাবে ছবি তৈরি করতে পারে। লেআউট, ফন্ট, আইকনসহ বিভিন্ন উপাদানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখাও এখন অনেক সহজ। এর সাথে নতুনভাবে সংযুক্ত হয়েছে একটি “থিংকিং” ক্ষমতা, যার মাধ্যমে মডেলটি জটিল নির্দেশনা বিশ্লেষণ করে আরও উন্নত ফলাফল দিতে পারে। যদিও এতে ছবি তৈরি করতে সামান্য বেশি সময় লাগতে পারে, কিন্তু ছবির মান অনেক  উন্নত হবে।

 

এই মডেল একাধিক ভাষা সমর্থন করে, যার মধ্যে বাংলা, হিন্দি, জাপানি  ভাষা অন্তভূর্ক্ত । পাশাপাশি এটি বিভিন্ন স্টাইল যেমন  সিনেমাটিক, পিক্সেল আর্ট বা ডিজাইন মেকআপ ছবি তৈরি করতে পারে, যা বিশ্বজুড়ে ক্রিয়েটরদের জন্য একটি বড় সুবিধা। তবে এই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কিছু উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে , অত্যন্ত বাস্তবসম্মত ছবি তৈরি করার ক্ষমতা ভুল তথ্য ছড়ানো বা কপিরাইট সমস্যা বাড়াতে পারে । সাধারণত জিপিটি ইমেজ ২.০ এর উদ্ভাবন  এআই নির্ভর সৃজনশীলতার ক্ষেত্রে এক বড় পরিবর্তন আনতে চলেছে। উন্নত টেক্সট রেন্ডারিং ও নির্দেশনা বোঝার ক্ষমতা এটিকে আরও ব্যবহারযোগ্য করে তুললেও, এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

কেদারনাথে ‘নো রিলস, নো ফোন, নো ড্রোন’! যাত্রা শুরুর দিনেই কড়া নিষেধাজ্ঞা কেন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

আজকের রাশিফল: গুপ্ত শত্রুর আক্রমণ, থেমে থাকা কাজ গতি পাবে, কোনও সুসংবাদ পাবেন…

পোস্ট অফিসের স্কিমে টাকা দ্বিগুণ! ১১৫ মাসেই মিলবে কত টাকা জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ