কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা! বাতিল নেতাজি-INA’র ট্যাবলো

জনগণের রায়ে বিধানসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ে বিজেপি। তারপর থেকেই বাংলার প্রতি বঞ্চনা শুরু করে কেন্দ্র। চলতি বছরে যা শীর্ষে নিয়ে গেল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করার প্রতিশ্রুতি দেন মোদি-শাহ। একুশের ভোটে বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লির বিজেপি নেতারা। কিন্তু জনগণের রায়ে বিধানসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ে বিজেপি। তারপর থেকেই বাংলার প্রতি বঞ্চনা শুরু করে কেন্দ্র। চলতি বছরে যা শীর্ষে নিয়ে গেল কেন্দ্র। আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার তরফে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আইএনএ সংক্রান্ত থিম নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। যা মৌখিক ভাবে খারিজ করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর থেকে স্পষ্ট প্রমাণ বাংলাকে বঞ্চনা করা ট্রেন্ডে পরিণত হয়েছে কেন্দ্রের কাছে। শুধুই বাংলা নয়, এই ট্যাবলো খারিজ করে নেতাজিকেই অপমান করেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশ।

যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয় নি এই বিষয়ে। রাজ্যের তরফেও কোনও লিখিত বিবৃতি দেওয়া হয় নি। এর আগে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘কন্যাশ্রী’ নিয়ে ট্যাবলোর বিষয়বস্ত হওয়ায় ২০২০ সালেও তা বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। রাজনৈতিক মহলের একাংশের অভিমত ছিল, কন্যাশ্রীর ট্যাবলোয় রাজ্যের প্রকল্পের প্রচার হবে, সেই কারণেই সম্মতি দেওয়া হয়নি। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যেই রাজ্যের তরফে নেতাজি সংক্রান্ত ট্যাবলো দেওয়ার ভাবনা ছিল রাজ্যের। কিন্তু কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তের কাছে বাতিল হল বাংলার ট্যাবলো।

যদিও নবান্নের তরফে জানা গিয়েছে এটাই প্রত্যাশা ছিল। কারণ সাধারণতন্ত্র দিবসের জন্য প্রত্যেক রাজ্যের সঙ্গে ট্যাবলো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলেও সেই বৈঠকে ডাকই পায়নি বাংলা। তাই এবারেও বাংলার ট্যাবলো বাতিল হবে তা প্রত্যাশিত ছিল রাজ্য সরকারের কাছে।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক