জাতীয় মহিলা কমিশনের তলবে গেলেন না বীরভূমের SP

Share:

নিজস্ব প্রতিনিধি : জাতীয় মহিলা কমিশনের ডাকে দিল্লি গেলেন না বীরভূমের এসপি আমনদীপ। বোলপুরের আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় আক্রমণ করার ঘটনার পর দিল্লিতে তলব করা হয়েছিল বীরভূমের আইসি আমনদীপকে। কিন্তু তিনি এদিন যাননি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার  বেলা বারোটা নাগাদ তাঁকে ডেকে পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। তিনি জানিয়েছেন, হুল দিবসের জন্য আগামী ৬ জুলাই পর্যন্ত ব্যস্ত থাকবেন তিনি। সেই জন্য হাজির থাকতে পারছেন না। সময় চেয়েছেন তিনি। পুলিশ সুপার হাজিরা দিতে না পারলে তদন্তকারী অফিসারকে হাজিরা দিতে বলা হয়েছিল। কেউই হাজিরা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কমিশন। কিন্তু হুল দিবস চলায় সকলেই ব্যস্ত থাকবে বলে জানিয়েছেন বীরভূমের এসপি।

বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেখানে বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা শোনা গিয়েছে। অডিওটিতে আইসির মা-স্ত্রীকে নিয়ে কুকথা করতে শোনা যায়। ওই কাণ্ডে জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল। জেলা পুলিশ সুপার রিপোর্টে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন। তার উত্তর দেওয়ার পরেও পুলিশ সুপারকে স্বশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়। পুলিশ সুপার যেতে না পারলে তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিও রিকি আগারওয়ালকে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু এদিন কেউ হাজিরা দেননি। ফলে এই বিষয়ে কমিশম এখন নতুন কর কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা