লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

সাঙ্ঘাতিক ঘটনা! দীর্ঘদিন পরে বাড়িতে ফিরে দেখে সব ভাঙচুর, লুটপাট। দরজা ভাঙা। বোঝাই যাচ্ছে, বাড়িতে চোরেদের তাণ্ডব হয়েছে বেশ ভালমতোই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাঙ্ঘাতিক ঘটনা! দীর্ঘদিন পরে বাড়িতে ফিরে দেখে সব ভাঙচুর, লুটপাট। দরজা ভাঙা। বোঝাই যাচ্ছে, বাড়িতে চোরেদের তাণ্ডব হয়েছে বেশ ভালমতোই। হ্যাঁ, সম্প্রতি সলমান খানের প্রাক্তন প্রেমিকা তথা সঙ্গীতা বিজলানির পুণের ফার্মহাউসে চুরি হয়েছে। কিছুদিন আগে বাড়ি ফিরেই বিষয়টি দেখে অবাক হয়ে যান অভিনেত্রী। ইতিমধ্যেই এই বিষয়ে তিনি পুলিশকে জানিয়েছেন। জানা গিয়েছে, সঙ্গীতা বিজলানির পুণের মাভালে অবস্থিত ফার্মহাউসে চোরেরা তাণ্ডব চালিয়েছে। দীর্ঘদিন পর গত ১৮ জুলাই অভিনেত্রী তাঁর ফার্মহাউসে গিয়ে বিষয়টি জানতে পারেন। দেখতে পান তাঁর বাড়ির জানালা ভাঙা। প্রধান দরজা ভাঙা, কেউ জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকেছিলেন। বাড়িঘরের অবস্থা খুব খারাপ, বুঝতেই পারেন বাড়িতে অজ্ঞাত ব্যক্তি ঢুকেছিল। অভিনেত্রীর বাড়িতে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। তিনি কর্মসূত্রে মুম্বই থাকেন। তাই সেই বাড়িতে দীর্ঘদিন তাঁর যাতায়াত নেই। কিন্তু গতকাল ফার্মহাউসে ঢুকেই ঘাবড়ে যান অভিনেত্রী।সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

একটি প্রতিবেদন অনুসারে, ‘ত্রিদেব’ অভিনেত্রী এসপি সন্দীপ সিংহ গিলের কাছে অভিযোগে বলেছেন, “আজ, আমি আমার দুই গৃহকর্মীর সঙ্গে আমার ফার্মহাউসে গিয়েছিলাম। সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আমি হতবাক হয়ে যাই। যে প্রধান ফটক ভাঙা ছিল। আমরা যখন ভিতরে যাই, জানালার গ্রিল ভাঙা ছিল, একটি টিভি সেট অনুপস্থিত ছিল, আরেকটি ভাঙা ছিল। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছিল। বিছানা এবং রেফ্রিজারেটর-সহ অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত, সঙ্গীতা এই ঘটনা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেত্রী। বা সোশ্যাল মিডিয়ায় এটি সম্পর্কে তিনি কোনও পোস্ট করেননি।

উল্লেখ্য, সলমান খানের প্রাক্তন প্রেমিকা ছিলেন সঙ্গীতা বিজলানি। নব্বইয়ের দশকে তাঁরা জুটি বেঁধে একাধিক ছবিতেও কাজ করেছেন। শোনা যায়, তাঁদের ডেটিং শুরু হয়েছিল ১৯৮০ সাল থেকে। এমনকী তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। এবং বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তেই তাঁদের ব্রেকআপ হয়ে যায় এবং তাঁরা আলাদা হয়ে যান। তবে এরপরে সঙ্গীতা একজন ক্রিকেটারকে বিয়ে করলেও তাঁদের ডিভোর্স হয়ে যায়। অন্যদিকে সলমান খান এখনও অবিবাহিত। তবে সঙ্গীতার সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সলমানের। তাঁদের মাঝে মধ্যেই একসঙ্গে নানা ইভেন্টে দেখা যায়। সলমানের জন্মদিনেও উপস্থিত থাকেন সঙ্গীতা বিজলানি। তবে এখন অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন সঙ্গীতা বিজলানি।

 

 

 

 

রানাঘাটের বিজন বাবুর শাড়ির আঁচলে ফুটে উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনি

বলপূর্বক চুম্বনের চেষ্টা! দেবালয়কে আইনি নোটিস ধরালেন অঙ্কিতা, কী ঘটেছিল সেই রাতে?

রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন